Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রেমিট্যান্সে ১৯.৯% প্রবৃদ্ধি, ডলারের বাজারে চাপ কমার আভাস

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৮: ২৯
রেমিট্যান্সে ১৯.৯% প্রবৃদ্ধি, ডলারের বাজারে চাপ কমার আভাস

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (১ জুলাই–২৮ এপ্রিল) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৯.১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪.২৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, গত অর্থবছরের তুলনায় চলতি বছরে প্রবৃদ্ধি হয়েছে ১৯.৯ শতাংশ।

Advertisement
Advertisement
Advertisement

সাম্প্রতিক মাসগুলোতে মাসিক গড় প্রবাহ প্রায় তিন বিলিয়ন ডলারের কাছাকাছি থাকায় বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির আভাস দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি এপ্রিলের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২.৯১ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২.৫০ বিলিয়ন ডলার।

এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি ১৬.২ শতাংশ। সর্বশেষ ২৮ এপ্রিল এক দিনে দেশে এসেছে ৯৬ মিলিয়ন ডলার।

Advertisement
Advertisement
Advertisement

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরজুড়েই প্রবাসী আয়ের প্রবাহ ঊর্ধ্বমুখী। বিশেষ করে রমজান মাসে প্রত্যাশার চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে, যা সামগ্রিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, “গত দুই মাসে রেমিট্যান্স প্রবাহ বেশ ভালো ছিল। রমজানেও প্রত্যাশার চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। নীতিগত পরিবর্তনের পাশাপাশি মানুষের আস্থাও এখানে ভূমিকা রেখেছে।”

ওপেক থেকে আরব আমিরাত সরায় কি লাভ হলো চীনের?xi jinping

মাহফুজ কবির বলেন, “বর্তমানে মাসে প্রায় তিন বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স আসছে। এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ কিছুটা কমতে পারে এবং রিজার্ভ আরও শক্তিশালী হতে পারে।”

রেমিট্যান্স প্রবাহ বাড়ার পেছনে বিনিময় হার ব্যবস্থাপনার পরিবর্তনকেও একটি কারণ হিসেবে দেখছেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, “বিনিময় হার বাজারভিত্তিক হওয়ায় বৈদেশিক মুদ্রার সরবরাহ বেড়েছে এবং হুন্ডির প্রভাব কমেছে। রেমিট্যান্স নিট বৈদেশিক আয় হিসেবে পুরোটা অর্থনীতিতে যুক্ত হয়, যেখানে রপ্তানি আয়ের ক্ষেত্রে আমদানি ব্যয়ের অংশ থাকে।”

রেমিট্যান্স বাড়লে ডলারের সরবরাহ বাড়ে, যা বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়ক হতে পারে এবং আমদানি ব্যয় মেটাতে কিছুটা সুবিধা দেয়। তবে রপ্তানি আয়, আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপসহ সামগ্রিক সূচকের ওপরই বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতি নির্ভর করে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত করার উদ্যোগ এবং হুন্ডির বিরুদ্ধে নজরদারি অব্যাহত রয়েছে। এ ধারা বজায় থাকলে অর্থবছর শেষে রেমিট্যান্স আরও বাড়তে পারে বলে তারা আশা করছেন।

বিষয়: অর্থনীতিডলারঅর্থনীতির খবরপ্রবাসী আয়বাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।