চরচা প্রতিবেদক

সর্বশেষ হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। গত বছরের ১৮ নভেম্বরের হালনাগাদ করা তালিকার চেয়ে ভোটার বেড়েছে প্রায় ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত তথ্যসংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানান গেছে। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা স্বাক্ষরিত চিঠি থেকে জানা গেছে, ভোটার বৃদ্ধির হার প্রায় ০ দশমিক ৫ শতাংশ।
হালনাগাদ করা তথ্য অনুযায়ী, সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৩ জন।
এ সময়ে পুরুষ ভোটার বেড়েছে ৩ লাখ ৯৭ হাজার ৮২৪ জন। এবং নারী ভোটার বেড়েছে ২ লাখ ৩০ হাজার ২২৪ জন। হিজড়া ভোটার বেড়েছে ৯ জন।

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরইমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, প্রশ্নের কোনো ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।