Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ইনটেলিজেন্স রিপোর্ট সরকারের কাছে ছিল’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩৪
‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ইনটেলিজেন্স রিপোর্ট সরকারের কাছে ছিল’

দেশের দুটি শীর্ষ গণমাধ্যমে সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জাতির জন্য ‘লজ্জার’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এসব ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই নেতা বলেন, “প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ইনটেলিজেন্স রিপোর্ট সরকারের কাছে ছিল।”

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর র‍্যাডিসন হোটেলে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও হেড অব নিউজদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি।

সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। পত্রিকা একটি বিমূর্ত শব্দ, সেটাকে মূর্ত করেন আপনারা (সাংবাদিকরা)। জাতির বিবেক, জাতির মতামত–যা কিছু প্রতিফলিত হয়, তা সংবাদপত্র, গণমাধ্যমের মাধ্যমে হয়।”

Advertisement
Advertisement
Advertisement

বিএনপি নেতা আরও বলেন, “সমাজের সেই দর্পণ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু সাংবাদিকদের দর্প যেন চূর্ণ না হয়। আপনারা যদি রাষ্ট্রকাঠামোয় সংস্কার চান, সংস্কারকৃত সমাজ ও রাষ্ট্র চান, গণতান্ত্রিক সংস্কার চান, সর্ব পর্যায়ে বৈষম্যহীন সমাজ নির্মাণ করতে চান, আপনারাই পারবেন। আপনারাই সমাজের দিকনির্দেশক। রাজনীতিবিদরা সরকার পরিচালনার সময় ড্রাইভিং সিটে থাকেন, কিন্তু তাদের আপনারা পথনির্দেশ না করলে সমাজ বিচ্যুত হবে।”

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। কারণ এমন একটা অনুমান ইনটেলিজেন্স রিপোর্টে (গোয়েন্দা প্রতিবেদনে) থাকে সবসময় যে, এই ঘটনা এইভাবে হলে তার পরে কী কী হতে পারে, সেগুলো অনুমান করা হয়ে থাকে।”

তিনি আরও বলেন, “আমরাও জেনেছি সেই রিপোর্ট। কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আইনশৃঙ্খলা বাহিনীকে বলার পরও শুনেছি তারা এক-দুই ঘণ্টা পরে রেসপন্স করেছে (সাড়া দিয়েছে), সেটা কেন? কাদের হাতে জনগণ ক্ষমতা দেবে, তা নির্ধারণে নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব যারা নিয়েছেন, এই জায়গাটাতে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “বেশ কিছুদিন ধরে কিছু কিছু গণমাধ্যমকে টার্গেট করে এমন হামলা করতে আমরা দেখেছি। এটা তো নতুন নয়, ফলে অনুমান করা উচিত ছিল।”

এসব ঘটনা কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় দৈনিকের গণমাধ্যমের সম্পাদক ও গণমাধ্যমের নীতিনির্ধারকেরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তারা গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করেন।

বিষয়: অগ্নিসংযোগআগুনহামলাপ্রথম আলোসরকারগণমাধ্যমঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।