Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পুলিশের বাধায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শিক্ষার্থীদের অবরোধ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৭: ১০
পুলিশের বাধায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শিক্ষার্থীদের অবরোধ

রাজধানীতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশের বাধার মুখে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে অবরোধ করেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার বিকেল ৩টার দিকে পরীক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। এর আগে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবির পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

পরে বিকেল ৩টা ৫৪ মিনিটে আন্দোলনরত এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা সচিবালয়ের সামনে আব্দুল গনি সড়কে এসে অবস্থান নেন। পূর্ব ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে তারা সেখানে জড়ো হন। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে শিক্ষা ভবনের সামনে পৌঁছান তারা। এ সময় সেখানে আগে থেকেই পুলিশের একটি বড় দল অবস্থান নেয়।

শিক্ষার্থীরা জানান, তাদের প্রধান দাবি— চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অন্যদিকে রাজধানীর হাজারীবাগের শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি কলেজ ও মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানান, এখন তাদের একটাই দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

Advertisement
Advertisement
Advertisement

রাজধানীর আইডিয়াল কলেজের এক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষামন্ত্রী আমাদের ‘ফার্মের মুরগি’ বলেছেন। আমরা দেখিয়ে দেব আমরা কী। এই শিক্ষার্থীদের কারণেই তিনি আজ মন্ত্রী হয়েছেন।”

শিক্ষার্থীরা আরও বলছেন, বৈরী আবহাওয়ার কারণে ৯০ ভাগ পরীক্ষার্থীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে। এ পরীক্ষায় খারাপের দায় শিক্ষা মন্ত্রণালয়ের নিতে হবে।

মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। পুলিশের বাধার মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা।

বিষয়: পদত্যাগঅবরোধমিছিলপরীক্ষাআবহাওয়াসচিবালয়বিক্ষোভএইচএসসিশিক্ষার্থীশিক্ষা মন্ত্রণালয়পরীক্ষার্থীশিক্ষামন্ত্রী
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।