চরচা ডেস্ক

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনে যেকোনো সীমা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, “নিজেদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইরান কোনো ধরনের আপস করবে না।”
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আরাঘচি বলেন, “আমি মনে করি এতক্ষণে তারা (ইসরায়েল ও যুক্তরাষ্ট্র) একটি বড় শিক্ষা পেয়েছে এবং বুঝতে পেরেছে তারা কোন জাতির মুখোমুখি হয়েছে। ইরান এমন এক দেশ, যারা আত্মরক্ষায় দ্বিধা করে না।”
আরাঘচি আরও বলেন, “এই যুদ্ধ যেখানেই গড়াক না কেন, আমরা তা মোকাবিলা করতে এবং যত দূর প্রয়োজন তত দূর নিয়ে যেতে প্রস্তুত।”
এর আগে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে পাল্টাপাল্টি হামলা এবং গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পরে মধ্যপ্রাচ্যে সংঘাত চরম আকার ধারণ করে।

তদন্ত অনুযায়ী, হামলার কয়েক মাস আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংবাদমাধ্যমগুলোকে ‘ভারতীয় এজেন্ট’ ও ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে হামলার ডাক দেওয়া হচ্ছিল। মেটা-কে এসব ক্ষতিকারক পোস্ট সরানোর বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ সতর্ক করলেও তারা ব্যবস্থা নিতে বিলম্ব করেছে বলে অভিযোগ উঠেছে।