
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কিছু আর্থিক সহায়তা কর্মসূচিতে কোনো বৈষম্য করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তারা একটি তদন্ত শুরু করেছে।
স্থানীয় সময় গতকাল সোমবার থেকে এই তদন্ত শুরুর কথা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
এক বিবৃতিতে বিচার বিভাগ জানিয়েছে, সিভিল রাইটস বিভাগ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর একটি বিশেষ পর্যালোচনা শুরু করার ঘোষণা দিয়েছে। চীনে পরিচালিত তাদের আর্থিক সহায়তা কর্মসূচিগুলোতে মার্কিন নাগরিক শিক্ষার্থীদের বাদ দেওয়া হচ্ছে কি না, তা বের করতেই এই উদ্যোগ।
তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত বিখ্যাত আইভি লিগভুক্ত এই বিশ্ববিদ্যালয়টি অবশ্য আগেই জানিয়েছিল যে তারা কোনো বৈষম্যমূলক নীতি সমর্থন করে না।
ট্রাম্প প্রশাসনের এসব তদন্তকে বিশ্ববিদ্যালয়টি ‘হার্ভার্ডের নিজস্ব স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার বিসর্জন না দেওয়ার কারণে নেওয়া প্রতিশোধমূলক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে।
হার্ভার্ডের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অন্যান্য বড় বড় তদন্তগুলো মিটিয়ে ফেলার কোনো সমঝোতা এখনও পর্যন্ত সম্ভব হয়নি।
ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ, বৈচিত্র্য বিষয়ক উদ্যোগ, ট্রান্সজেন্ডার নীতি এবং জলবায়ু কর্মসূচি সহ একগুচ্ছ বিষয় নিয়ে হার্ভার্ড ও অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে তদন্ত এবং সরকারি অনুদান বন্ধের হুমকি দিয়েছে করেছে ট্রাম্প প্রশাসন।
তবে মানবাধিকার কর্মীদের মতে, সরকারের এই কঠোর পদক্ষেপ মুক্তচিন্তা, ন্যায়বিচার এবং শিক্ষার স্বাধীনতার ওপর বড় হুমকি তৈরি করছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প