Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গ্রামীণ শিল্পে পরিবেশবান্ধব বিনিয়োগে ১ হাজার কোটি টাকার তহবিল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬, ২০: ৪৪
গ্রামীণ শিল্পে পরিবেশবান্ধব বিনিয়োগে ১ হাজার কোটি টাকার তহবিল

গ্রামীণ ও স্থানীয় শিল্পে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়াতে নতুন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এই অর্থ দিয়ে গ্রামীণ শিল্প উদ্যোক্তারা কম সুদে ঋণ পাবেন। তারা পরিবেশবান্ধব যন্ত্রপাতি কিনতে বা আমদানি করতে এ ঋণ ব্যবহার করতে পারবেন।

এই সুবিধা পাওয়া যাবে সৌরবিদ্যুৎ, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি, পানি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব কারখানা গড়ার মতো খাতে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংক বলেছে, এই তহবিল বিদ্যমান পাঁচ হাজার কোটি টাকার গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড থেকে নেওয়া হয়েছে।

ঋণের মেয়াদ হবে দুই থেকে পাঁচ বছর। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এক শতাংশ সুদে অর্থ দেবে। আর গ্রাহকের কাছ থেকে ব্যাংক সর্বোচ্চ পাঁচ শতাংশ সুদ নিতে পারবে।

একজন উদ্যোক্তা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। যন্ত্রপাতি কেনা বা আমদানির মোট খরচের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

তবে এই সুবিধা পেতে হলে প্রকল্পে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার থাকতে হবে। মোট বিদ্যুতের অন্তত ১০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে ব্যবহার করতে হবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এ কর্মসূচিতে অংশ নিতে পারবে। বেসরকারি ও বিদেশি ব্যাংকের খেলাপি ঋণের হার ২০ শতাংশের নিচে থাকলে তারা এই সুবিধা পাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রকল্প যাচাই-বাছাই করে এবং ঝুঁকি মূল্যায়নের পর পুনঃঅর্থায়নের অনুমোদন দেওয়া হবে। নতুন এই নির্দেশনা এখন থেকেই কার্যকর হয়েছে।

বিষয়: বাংলাদেশ ব্যাংকসৌরবিদ্যুৎশিল্পবিনিয়োগ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প