Advertisement Banner

আগামীকাল পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আগামীকাল পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল: ট্রাম্প
প্রথম আলোচনার সময় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানিয়েছেন, ইরানের সাথে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আগামীকাল সোমবার মার্কিন মধ্যস্থতাকারী প্রতিনিধিদল পাকিস্তানে উপস্থিত থাকবে। তবে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই আলোচনায় আমেরিকার পক্ষ থেকে কোন কর্মকর্তারা অংশ নেবেন, তা তিনি ওই পোস্টে স্পষ্ট করেননি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউস এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দপ্তরের সাথে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। জেডি ভ্যান্স এর আগে প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনেন। তিনি দাবি করেন, গতকাল হরমুজ প্রণালিতে ইরান গুলিবর্ষণ করেছে। সেই সাথে তিনি হুমকি দিয়ে বলেন, ইরান যদি আমেরিকার দেওয়া প্রস্তাব গ্রহণ না করে, তবে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

সম্পর্কিত