চরচা প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। আগামীকাল শনিবার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে গোলাম মোর্তজা লিখেছেন, ‘‘নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আজ (৭ মে, ২০২৬) বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটে এমিরাটসের EK 0220 ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। দুবাইয়ে ট্রানজিট। দুবাই থেকে EK 0582 ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে।’’
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৪ মে এই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়।

ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও সরকার গঠন নিয়ে নাটকীয়তা থামছেই না। ১১৮ জন বিধায়কের ম্যাজিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি হতে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষ্যে ৯ মে থেকে ১১ মে পর্যন্ত এই বিরতি চলবে। গত শুক্রবার (৮ মে) ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কথা জানান।