Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হংকংয়ে বহুতল ভবনে আগুন: মৃত্যু বেড়ে ৯৪, নিখোঁজ প্রায় ৩০০

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯: ১৮
হংকংয়ে বহুতল ভবনে আগুন: মৃত্যু বেড়ে ৯৪, নিখোঁজ প্রায় ৩০০

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২৭৯ জন। ভবনে অগ্নিসংযোগের অভিযোগে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা অ্য়াসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা এখনো কয়েকটি অ্যাপার্টমেন্টে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং সাতটি টাওয়ারের সব ইউনিটে প্রবেশের চেষ্টা করছেন, যাতে আর কোনো হতাহতের ঘটনা না থাকে।

বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে উত্তর হংকংয়ের তাই পো জেলায় ওয়াং ফুক কোর্ট নামের ভবনে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে। সময়ের সঙ্গে বাড়তে থাকে নিহতের সংখ্যা।

Advertisement
Advertisement
Advertisement

একইসঙ্গে একাধিক ভবনে আগুন লাগায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কয়েক শ উদ্ধারকারী মোতায়েন করা হয়। ভবনগুলোর ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন।

হংকংয়ে বহুতল ভবনে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩, নিহত বেড়ে ৪৪hongkong

এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের উপ-পরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান জানান, অগ্নিনির্বাপণ কার্যক্রম প্রায় শেষের দিকে। ধ্বংসস্তূপ থেকে যেন আবার আগুন জ্বলে না ওঠে, সেজন্য কাজ করা হচ্ছে। এরপর উদ্ধার অভিযান ও অনুসন্ধান শুরু করা হবে।

নিখোঁজের সংখ্যা এখনো স্পষ্ট নয়। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৭৯ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ নিখোঁজদের সংখ্যা বা এখনো কতজন ভেতরে আটকা থাকতে পারেন সে বিষয়ে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি।

ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল। ভবনগুলোতে ছিল বাঁশ আর জালের ঘেরাটোপ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন লাগে। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ৮টি ব্লক নিয়ে গঠিত কমপ্লেক্সটিতে ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

বিষয়: আগুনহংকংআগুনে পুড়ে মৃত্যুমৃত্যুনিখোঁজ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।