Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গিনির রাজধানীতে ভাগাড়ের বর্জ্য ধসে ৩০ জন নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২: ২৬
গিনির রাজধানীতে ভাগাড়ের বর্জ্য ধসে ৩০ জন নিহত
গিনির রাজধানী কোনাক্রিতে রাতভর ভারী বৃষ্টির কারণে বর্জ্য ফেলার স্থানে ধসে ৩০ জন নিহত হয়েছে। ছবি: রয়টার্স

গিনির রাজধানী কোনাক্রিতে একটি বর্জ্য ফেলার স্থানে বর্জ্য ধসে ৩০ জন নিহত হয়েছে বলে রোববার জানিয়েছে দেশটির সরকার। শনিবার রাতভর ভারী বৃষ্টির কারণে বিপুল পরিমাণ বর্জ্যের একটি বিশাল স্তূপ ধসে পড়ে এবং আশপাশের তাঁবু ও ঝুপড়িঘরগুলো চাপা পড়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনার এক সপ্তাহেরও কম সময় আগে সরকার ওই স্থানটি বন্ধ করে বর্জ্য অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিল। কারণ, বিশেষ করে চলমান বর্ষা মৌসুমে এটি বিপজ্জনক হয়ে উঠেছিল। পশ্চিম আফ্রিকার ঘনবসতিপূর্ণ ও অনুন্নত শহরগুলোতে প্রতিবছর এই মৌসুমে ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, কোনাক্রির গবেসিয়া কমিউনে শনিবার রাত প্রায় ২টার দিকে (গ্রিনিচ মান সময় ২টা) বর্জ্য ধসের ঘটনা ঘটে। এতে ৩০ জন নিহত, ছয়জন গুরুতর আহত এবং আরও ১৬ জন সামান্য আহত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

উদ্ধারকর্মীরা খননযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে বর্জ্য ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধসের পরিমাণ এতটাই বড় ছিল যে, একটি অ্যাপার্টমেন্ট ভবনের পাশাপাশি অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি বসতিও এর নিচে চাপা পড়তে পারে।

মহাদেশ হিসেবে আফ্রিকা কেন এত গরিব!Africa proverty

ঘটনাস্থলে সাংবাদিকদের সিরে দিয়ালো নামে এক নারী জানান, তার পাঁচ সন্তানই নিহত হয়েছে। তিনি বলেন, “আমি আমার সব সন্তানকে হারিয়েছি। এখন আমি শুধু সৃষ্টিকর্তার ওপর ভরসা করতে পারি।”

গিনিতে বিশ্বের সবচেয়ে বড় বক্সাইটের [অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক] মজুত রয়েছে। দেশটির সিমান্দুতে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অনাবিষ্কৃত লৌহ আকরিকের মজুতও রয়েছে। সেখানে নভেম্বরে একটি বিশাল খনি প্রকল্পের কাজ শুরু হয়। তবে পশ্চিম আফ্রিকার এই দেশটির অবকাঠামো দুর্বল এবং দারিদ্র্য ব্যাপক। বিশ্বব্যাংকের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গিনির ১ কোটি ৫১ লাখ মানুষের মধ্যে ৩৭ লাখ মানুষ প্রতিদিন ৪ দশমিক ২০ ডলারের কম আয়ে জীবনযাপন করে।

গিনির আঞ্চলিক প্রশাসনবিষয়ক মন্ত্রী জেনাব তুরে বৃহস্পতিবার ঘোষণা করেন, অনিরাপদ হওয়ায় সরকার বর্জ্য ভাগাড়টি বন্ধ করে দিচ্ছে। তিনি জানান, বর্জ্য কনাক্রির বাইরে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং উদ্ধার তৎপরতা তদারক করতে প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ রোববার বর্জ্য ভাগাড়টি পরিদর্শন করেন। তিনি জনগণকে “শান্ত থাকতে, সংহতি দেখাতে এবং উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে” আহ্বান জানান।

বিষয়: নিহতবর্জ্যআফ্রিকাগিনিআহতভূমিধস
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।