Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্বীকৃতির অপেক্ষায় সারা দেশের অস্থায়ী ডাককর্মীরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১২: ৪৮
স্বীকৃতির অপেক্ষায় সারা দেশের অস্থায়ী ডাককর্মীরা

স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ ডাক বিভাগের অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া (অবিভাগীয়) বা এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) ২৩ হাজারের বেশি কর্মচারী এখনো বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির অপেক্ষায় রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এতে ডাক বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রের অপেক্ষায় থাকা গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সারা দেশের অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত ডাক কর্মচারীরা গত ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি, বেতন-ভাতা বৃদ্ধি এবং নিয়মিত বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

এই কর্মসূচির ফলে বিশেষ করে গ্রামীণ এলাকার শাখা ডাকঘরগুলোর কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। কারণ এসব ডাকঘরের সিংহভাগ কাজই ইডি কর্মচারীদের ওপর নির্ভরশীল।

আন্দোলনের অংশ হিসেবে কর্মচারীরা জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনকারীদের দাবি, বর্তমানে দেশে ৮ হাজার ৫৪৩টি এক্সট্রা ডিপার্টমেন্টাল ব্রাঞ্চ অফিসে (শাখা ডাকঘর) ২৩ হাজার ২১ জন ইডি কর্মচারী কর্মরত আছেন।

বর্তমানে পোস্টমাস্টার পদমর্যাদার একজন ইডিএ ((এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট) মাসিক ৪ হাজার ৪৬০ টাকা ভাতা পান। পোস্টম্যান পদমর্যাদার একজন ইডিডিএ (এক্সট্রা ডিপার্টমেন্টাল ডেলিভারি এজেন্ট) পান ৪ হাজার ৩৫৪ টাকা, একজন রানার পদমর্যাদার ইডিএমসি (এক্সট্রা ডিপার্টমেন্টাল মেইল ক্যারিয়ার) পান ৪ হাজার ১৭৭ টাকা এবং ইডি নৈশপ্রহরীরা পান মাত্র ৪ হাজার টাকা।

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরাRMC

ঝিনাইদহের গোপালপুর শাখা ডাকঘরের ইডিএ ও আন্দোলনকারী রিপন হোসেন বলেন, "বছরের পর বছর ধরে আমরা বৈষম্যের শিকার।"

তিনি জানান, ২০১৮ সালে আন্দোলনের পর তৎকালীন সরকার ভাতা বাড়ানোর আশ্বাস দিলেও আট বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

রিপন বলেন, "আমরা কোনো উৎসব ভাতা বা ঈদ বোনাসও পাই না। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এত অল্প আয়ে পরিবারের ভরণপোষণ করা অসম্ভব।"

এদিকে দীর্ঘস্থায়ী কর্মবিরতির কারণে সাধারণ গ্রাহকেরাও বিপাকে পড়েছেন।

গুরুত্বপূর্ণ চাকরিসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করতে ডাকঘরে আসা মিজানুর রহমান বলেন, "কয়েক দিন ধরে ঘুরছি। জানানো হয়েছে, কর্মচারীরা ধর্মঘটে থাকায় কোনো সেবা দেওয়া হচ্ছে না। সময়মতো কাগজপত্র না পেলে বড় সমস্যায় পড়তে হবে।"

ডাক বিভাগের কর্মকর্তারাও স্বীকার করেছেন, কর্মবিরতির কারণে সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ঝিনাইদহের প্রধান ডাকঘরের পোস্টমাস্টার রিয়াজুল ইসলাম বলেন, কর্মবিরতির কারণে গ্রামীণ এলাকার ডাকসেবা ব্যাহত হয়েছে।

তিনি বলেন, "জমির নথি, নিয়োগপত্র ও আদালতের কাগজপত্রের মতো জরুরি ডাক বিকল্প ব্যবস্থায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।"

তিনি আরও জানান, অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের দুর্ভোগ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছে এবং বিষয়টি এখন কেন্দ্রীয় পর্যায়ে নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

বিষয়: আন্দোলনডাকঘরডাক বিভাগবাংলাদেশকর্মচারীডাক অধিদপ্তর
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা