Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এখনো ইরানে আটক ১৬ ভারতীয় নাবিক, রয়েছেন বাংলাদেশিও

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৮: ২৮
এখনো ইরানে আটক ১৬ ভারতীয় নাবিক, রয়েছেন বাংলাদেশিও

গত ডিসেম্বর থেকে ইরানে আটক থাকা ১৬ জন ভারতীয় নাবিকের পরিবার তাদের প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। এ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Advertisement
Advertisement
Advertisement

বিবিসি বলছে, গত ৮ ডিসেম্বর ইরানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে তেলবাহী জাহাজ এমটি ভ্যালিয়ান্ট রোর জব্দ করে। ইরানের অভিযোগ, জাহাজটি ৬ হাজার মেট্রিক টন অবৈধ ডিজেল বহন করছিল। তবে জাহাজটির অপারেটর দুবাইভিত্তিক প্রতিষ্ঠান প্রাইম ট্যাঙ্কার্স এলএলসি এই অভিযোগ অস্বীকার করেছে।

ভারতীয় নাবিক ছাড়াও জাহাজটিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার একজন করে নাগরিকও আছেন। আটক ভারতীয় নাবিকদের পরিবার দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে, ভারত সরকার যেন কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে নাবিকদের দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসে।

১৬ জন ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করে ইরানের বন্দর আব্বাস কারাগারে পাঠানো হয়েছে। বাকি ছয়জন এখনো জাহাজেই অবস্থান করছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ১০ জনের সঙ্গে ভারতীয় দূতাবাস যোগাযোগ করেছে। ইরানি নৌবাহিনী অনুমতি দিলে জাহাজে অবস্থানরত ছয়জন নাবিকের সঙ্গেও যোগাযোগ করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

নাবিকদের স্বজনরা অভিযোগ করেছেন, জাহাজে থাকা নাবিকদের একটি ছোট কক্ষে আটকে রাখা হয়েছে, সেখানে তাদের পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হচ্ছে না। তাদের সবার ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে, শুধু পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি ফোন ফেরত দেওয়া হয়েছে।

এই অভিযোগগুলো নিয়ে বিবিসি দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে প্রশ্ন পাঠালেও এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি। ইরানি দূতাবাসের একজন মুখপাত্র ফোনালাপে জানান, ভারতীয় নাবিকদের গ্রেপ্তার বা আটক সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। একই সঙ্গে শ্রীলঙ্কা ও বাংলাদেশের হাইকমিশনেও তাদের নাগরিকদের অবস্থা জানতে প্রশ্ন পাঠানো হয়েছে।

ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নাবিকদের মুক্তিপ্রক্রিয়া আরও বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, প্রথমে অর্থনৈতিক অসন্তোষ থেকে জন্ম নিলেও পরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। একই সময়ে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিষয়: বাংলাদেশিনাবিকইরানজাহাজভারত
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান