Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় শিশুসহ ১৩ জন নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৭: ৪৩
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় শিশুসহ ১৩ জন নিহত
রাশিয়ায় ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের বাইরে ধ্বংসাবশেষ পরিষ্কার করছে লোকজন। বেলগ্রোদ শহর। ছবি: রয়টার্স

রাশিয়ার নিঝনেকাম শহরে শিল্প ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। কয়েক মাসের মধ্যে রাশিয়ায় বেসামরিক নাগরিক হতাহতের দিক থেকে এটি অন্যতম ভয়াবহ হামলা।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার রাজধানী মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে তাতারস্তান অঞ্চলে এই হামলা চালানো হয়। হামলায় একটি বড় তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ তদন্তকারীরা এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে একটি ফৌজদারি মামলা শুরু করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, ইউক্রেন আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে এবং নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে এক শিশুও রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, ওই অঞ্চলের তেল শোধনাগারটিও হামলার শিকার হয়েছে। এটি রাশিয়ার সবচেয়ে আধুনিক প্রযুক্তিসম্পন্ন শোধনাগারগুলোর একটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাই না করা ভিডিওতে একটি তেল শোধনাগারের মতো স্থাপনার ওপর ধোঁয়া উঠতে দেখা গেছে। রয়টার্স ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তাতনেফটের টানেকো শোধনাগারটিতেও এর আগে জুনের শুরুতে ইউক্রেন হামলা চালিয়েছিল। ২০২৪ সালে শোধনাগারটি ১ কোটি ৭০ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে ২৭ লাখ টন পেট্রোল ও ৮৫ লাখ টন ডিজেল উৎপাদন করেছিল।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা জোরদার করেছে। এর ফলে রাশিয়ার বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছিল। তবে কর্তৃপক্ষ বলেছে, প্রাথমিক পর্যায়ের বেশির ভাগ সমস্যা পরে সমাধান করা হয়েছে।

ইউক্রেন বলেছে, তারা রাশিয়ার যুদ্ধের মূল্য সাধারণ রুশ নাগরিকদেরও অনুভব করাতে চায়। জ্বালানি সরবরাহ বাড়াতে মস্কো বিদেশ থেকেও জ্বালানি আমদানি করেছে।

এদিকে গতকাল রোববার উভয় পক্ষই প্রাণঘাতী হামলার জন্য একে অপরকে দায়ী করেছে। পূর্ব ইউক্রেনের খারকিভ শহরে রুশ হামলায় তিনজন নিহত ও ৩৭ জন আহত হয়। সেখানে একটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

ইউক্রেন ও রাশিয়া—দুই দেশই বারবার বলে আসছে, তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

বিষয়: নিহতযুদ্ধইউক্রেনড্রোনরাশিয়াআহতহামলাইউক্রেন যুদ্ধইউরোপ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক