Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিক্ষিত বেকার সন্তানদের কর্মসংস্থানের দাবিতে আমরণ অনশনে এক বাবা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৭: ০৬
শিক্ষিত বেকার সন্তানদের কর্মসংস্থানের দাবিতে আমরণ অনশনে এক বাবা

তিন সন্তানকে উচ্চশিক্ষিত করার জন্য জমিজমা বিক্রি করেছেন। সংসারের সঞ্চয় শেষ করেছেন। স্বপ্ন ছিল সন্তানরা একদিন প্রতিষ্ঠিত হবে, পরিবারের হাল ধরবে, দেশের জন্য কাজ করবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষিত দুই ছেলের কর্মসংস্থান না হওয়ায় চরম হতাশা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মিজানুর রহমান।

গত ২ জুন সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন শুরু করেন তিনি। দাবি, শুধু তার দুই সন্তানের নয়, দেশের লাখো শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

মিজানুর রহমান বলেন, “আমি আমার তিন সন্তানকে উচ্চশিক্ষিত করতে গিয়ে জমিজমা, ব্যবসা যা ছিল সব বিক্রি করেছি। ভেবেছিলাম তারা একদিন প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজ আমার পরিবার ধ্বংসের মুখে। ছেলে-মেয়েদের শিক্ষিত করেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি।”

Advertisement
Advertisement
Advertisement

মিজানুর রহমান জানান, তার বড় ছেলে ২০১৫ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেলেও করোনার সময়ে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারান। এরপর একটি বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত যোগদান করতে পারেননি। ছোট ছেলে সম্প্রতি এভিয়েশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি সম্পন্ন করেছেন। কিন্তু তারও এখনো কর্মসংস্থান হয়নি।

মিজানুর রহমান বলেন, “আমার বড় ছেলে, তার স্ত্রী ও দুই সন্তান আজও আমার ওপর নির্ভরশীল। ছোট ছেলে ইঞ্জিনিয়ার হয়েও বেকার। আমি চাই সরকার অথবা দেশের শিল্পপতিরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। আমি ভিক্ষা চাই না, কাজ চাই। আমার সন্তানদের দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিতে চাই।”

শুধু নিজের পরিবারের নয়, দেশের শিক্ষিত বেকার যুবকদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে মিজানুর রহমান বলেন, “বেকার ভাতা দিয়ে সমস্যার সমাধান হবে না। যারা কাজ করতে পারে, যারা লেখাপড়া করেছে, তাদের কাজের সুযোগ দিতে হবে। দেশের লাখো শিক্ষিত যুবক আজ হতাশ। তাদের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে দেশও উপকৃত হবে।”

নিজেকে একজন সমাজসেবক হিসেবে পরিচয় দিয়ে মিজানুর রহমান জানান, দীর্ঘদিন মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করেছেন। ‘আলোর প্রত্যাশায়’ নামে একটি সংগঠনের মাধ্যমে নেশাগ্রস্ত তরুণদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিলেন। এমনকি ‘পথ পেয়েছি নেশা ছাড়ার’ নামে একটি বইও লিখেছেন। তবে অর্থের অভাবে সেই কার্যক্রম এখন প্রায় বন্ধ হওয়ার পথে।

মিজানুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন সময় সরকার ও শিল্পপতিদের কাছে সহযোগিতা চাইলেও সাড়া পাননি। ফলে তার পরিকল্পিত মাদকবিরোধী কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়নি।

অনশনরত মিজানুর রহমান বলেন, “আমি দেশকে অনেক কিছু দিতে চেয়েছিলাম। মাদকমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আজ নিজের সন্তানদের কর্মসংস্থান চাইতে রাজপথে বসতে হয়েছে। আমার সন্তানদের বিষয়টি একটি উদাহরণ মাত্র। দেশের হাজার হাজার পরিবার একই কষ্ট নিয়ে বেঁচে আছে।”

সরকার ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমার সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে আমি অনশন প্রত্যাহার করব। অন্যথায় আমার নিথর দেহ এখান থেকেই বাড়িতে যাবে।”

বিষয়: প্রেস ক্লাববেকারত্বঅনশন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক