Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইতালিতে ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৭: ৫১
ইতালিতে ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন
ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসের কাছে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছে পৌর পুলিশের একটি যান। ৩১ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসের কাছে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের আঘাতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন, ট্রেন ও মেট্রো চলাচল বন্ধ এবং কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইতালির জাতীয় ভূ-পদার্থবিদ্যা ও আগ্নেয়গিরি ইনস্টিটিউট (আইএনজিভি) জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমে ক্যাম্পি ফ্লেগ্রেই এলাকা এবং এর গভীরতা ছিল প্রায় ৩ কিলোমিটার।

ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, নেপলস ও আশপাশের এলাকায় কয়েকটি ভবনের সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বাসিন্দাদের সহায়তা বা উদ্ধারকাজের জন্য কোনো অনুরোধ তারা পায়নি।

Advertisement
Advertisement
Advertisement

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় ট্রেন ও মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ইতালির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এটি ওই এলাকায় রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। কম্পন অনুভূত হওয়ার পর কয়েকটি এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালিরGeorgia meloni $

ক্যাম্পি ফ্লেগ্রেই অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট অসংখ্য ক্যালডেরা (বৃহৎ কড়াই বা বাটির মতো দেখতে গভীর গর্ত), যা পশ্চিম নেপলসের বড় একটি অংশজুড়ে বিস্তৃত। সাম্প্রতিক বছরগুলোতে এলাকাটিতে ভূকম্পন ক্রমেই বেড়েছে। এ কারণে ইতালি সরকার সেখানে নজরদারি জোরদার করেছে।

এ এলাকায় ছোটখাটো ভূমিকম্প প্রায়ই হলেও সাম্প্রতিক শক্তিশালী কম্পন ১৯৮০-এর দশকের শুরুর দিকের ভূকম্পন সংকটের স্মৃতি ফিরিয়ে এনেছে। সে সময় ব্যাপক বিঘ্ন সৃষ্টি এবং হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয়েছিল।

ইতালিতে ভূমিকম্প তুলনামূলকভাবে নিয়মিত ঘটে।

২০১৬ সালে মধ্য ইতালিতে একাধিক শক্তিশালী ভূমিকম্পে লাজিও, উমব্রিয়া ও মার্কে অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত এবং প্রায় ৩০০ জন নিহত হয়।

সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি হয় ১৯৮০ সালের নভেম্বরে। দক্ষিণ ইতালির ইরপিনিয়া এলাকায় আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ জন নিহত এবং শত শত শহর ও জনপদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিষয়: ট্রেনবিদ্যুৎ বিভ্রাটভূমিকম্পইতালিমেট্রোরেলইউরোপ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।