Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

২৪৩ আসনে প্রার্থী দিল জিএম কাদেরের জাতীয় পার্টি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮: ৪১
২৪৩ আসনে প্রার্থী দিল জিএম কাদেরের জাতীয় পার্টি

দলের বিভক্তির মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৪৩টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা)।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানান, দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। একই সঙ্গে তিনি নিজে গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫ এই দুই আসনে প্রার্থী হচ্ছেন। 

এছাড়া সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা লালমনিরহাট-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

ঘোষিত তালিকায় এমন অন্তত চারজন প্রার্থী রয়েছেন, যাদের নাম ইতোমধ্যে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির আরেক অংশ থেকেও ঘোষণা করা হয়েছে। তারা হলেন– কুড়িগ্রাম-১ আসনের পনির উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ আসনের ফখরুল ইমাম, নারায়ণগঞ্জ-৩ আসনের লিয়াকত হোসেন খোকা এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জিয়াউল হক মৃধা।

দলীয় বিভক্তির বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে ফখরুল ইমামের উপস্থিতিকে কেন্দ্র করে। এর আগে গত মঙ্গলবার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশের প্রার্থী ঘোষণার সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন। আবার শুক্রবার জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশের ঘোষণাতেও তাকে দেখা যায়।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বলে জানানো হয়েছে।

বিষয়: বাংলাদেশপ্রার্থীনির্বাচনজাতীয় পার্টিজাতীয় নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজিএম কাদের
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।