চরচা ডেস্ক

বাংলাদেশের মানুষ পরিবর্তন, সংস্কার ও ইনসাফের বাংলাদেশ চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, আজ শুক্রবার সাভার পৌরসভার এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আগামীতে যদি ঋণখেলাপি, চাঁদাবাজ আর জুলুমবাজরাই নির্বাচিত হয়ে সংসদে যায় তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না। এজন্য মানুষ রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করে নাই।”
নাহিদ ইসলাম আরও বলেন, “বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, আর দেশের নিয়ন্ত্রণ করবে জনগণ।”
৫ আগস্টের পর তারা নতুন করে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর জুলুমবাজদের দেখতে চায় না। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল আফজাল হোসেন, সাভার থানা এনসিপির আহ্বায়ক জুলকার নাইনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।