Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের কনভেনশন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৫
বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের কনভেনশন
লেখক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশনে অতিথিরা। ছবি: চরচা

ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান, সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দেওয়া ও একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে লেখক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় কনভেনশনের উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক ও লেখক নূরুল কবীর।

Advertisement
Advertisement
Advertisement

‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্য-কালের ডাক’ স্লোগানে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের’ উদ্যোগে কনভেনশনে সারাদেশ থেকে প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও প্রতিনিধিরা অংশ নেন।

নূরুল কবীর বলেন, “বাংলাদেশের জনস্বার্থ রক্ষার সংস্কৃতির কর্মীবৃন্দের এই যে সম্মেলন, বাংলাদেশের বর্তমান ইতিহাসে পরিভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক বলে আমি মনে করি।”

তিনি বলেন, “এই সময়ে বাংলাদেশের রাজনীতিকে রাজনীতির মাধ্যমে আমাদের সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্যে আমি বিশ্বাস করি সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে সংস্কৃতি কর্মীরা। কারণ একটা দ্বিখণ্ডিত সংস্কৃতির পাটাতনের ওপরে একটা প্রগতিশীল রাজনীতি তৈরি হতে পারে না।”

Advertisement
Advertisement
Advertisement

জাতীয় কনভেনশন প্রস্তুতি পরিষদ ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন শিল্পীদের ওপর চলমান নিপীড়নের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, “স্বৈরাচার পতনের পরে আবারও সেই একই ঘটনা আমাদের মনকে বিদীর্ণ করে দেয়, আমাদের শিল্পী সত্তাকে আহত করে দেয়। বাউলদের ওপর, শিল্পীদের ওপর নিপীড়ন চলছে।”

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্তHajj

প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মফিজুর রহমান লালটু বলেন, “বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে চক্রান্ত বাংলাদেশে এখন চলছে- তার বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক সংগ্রাম গড়ে তুলতে হবে।”

চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “অন্তর্বর্তী সরকার একটি সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করার জন্যই ক্ষমতা আরোহণ করে এখানে মৌলবাদী শক্তিকে এবং অপশক্তিকে উত্থানের সহযোগিতা করেছে। এর বিপরীতে আজকে একটি সাংস্কৃতিক জাগরণ ঘটানো খুবই প্রয়োজন।”

দিনব্যাপী এই জাতীয় কনভেনশনে দেশের প্রায় ৪৫টি জেলার সাংস্কৃতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধনের পর বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও মতবিনিময়ের পাশাপাশি আয়োজিত হয় প্রতিবাদী ও জাগরণমূলক নানা সাংস্কৃতিক পরিবেশনা। সেখানে উপস্থিত শিল্পী ও সংস্কৃতিকর্মীরা নাচ, গান এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ নির্মাণের শপথ ব্যক্ত করেন।

বিষয়: রাজধানীশিল্পকলালেখকশিল্পীসংস্কৃতি
সর্বশেষ
  • ১

    ‘আমরা জেনারেশন নাইন ইলাভেন’

  • ২

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

  • ৩

    পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • ৪

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

  • ৫

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

সম্পর্কিত
  • গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

    রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কে কেএফসির গলিতে এ ঘটনা ঘটে। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণও ঘটেছে।

  • পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

    পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

    পাবনা সদর উপজেলার দাশপাড়া গ্রামে শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মৃতদের মধ্যে দুজন ভাই-বোন। মৃত শিশুরা হলো—পাবনা সদর উপজেলার দাশপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও ম

  • হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

    ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে সৌদি যুবরাজের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়ে

  • ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

    হুবিঙ্গারের মতে, শীর্ষ প্রতিষ্ঠানগুলো চেষ্টা চালালেও সুপারইন্টেলিজেন্স সুরক্ষায় এখনও কার্যকর কোনো নীতিমালা বা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারেনি। অতীতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটা জানিয়েছে যে তাদের স্বাধীন এআই এজেন্টগুলো ইতিমধ্যেই বেশ কিছু সাইবার হামলার সঙ্গে যুক্ত ছিল।