রাজশাহী প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাজশাহীতে এক জনসভায় এমন ঘোষণা দেন তিনি।
রাজশাহী অঞ্চলের উন্নয়নের পরিকল্পনার বিষয়ে ঘোষণা করে তারেক রহমান বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পদ্মা নদী খনন ও পদ্মা ব্যারাজ নির্মাণের মাধ্যমে কৃষি ও পরিবেশের আমূল পরিবর্তন আনা হবে। কৃষকদের দুর্ভোগ লাঘবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং আধুনিক হিমাগার ও কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে।”
এছাড়া স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার অঙ্গীকারও করেন তারেক রহমান।
বক্তব্যের শুরুতে তারেক রহমান ২০০৪ সালের স্মৃতিচারণ করে বলেন, “রাজশাহীর মানুষের অকৃত্রিম ভালোবাসা আমি কখনো ভুলিনি। আজকের এই উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন চায়।"
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াই হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, “একটি বিশেষ মহল এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার নীল নকশা করছে। প্রত্যেক নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।”
নির্বাচনী প্রচার চলাকালে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।