Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৭: ৩০
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র

দীর্ঘ বিরতির পর বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন করে আন্তর্জাতিক বিনিয়োগ আহ্বান করেছে বাংলাদেশ। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) আজ রোববার ২৬টি অফশোর ব্লকে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Advertisement
Advertisement
Advertisement

নতুন ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (MPSC) ২০২৬’-এর আওতায় এই বিডিং রাউন্ড পরিচালিত হবে।

পেট্রোবাংলা জানিয়েছে, আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে আগের চুক্তির বেশ কয়েকটি শর্তে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে গ্যাসের মূল্য নির্ধারণ, কর সুবিধা, মুনাফা বিদেশে নেওয়ার সুযোগ এবং ব্যয় পুনরুদ্ধার ব্যবস্থাকে আরও বিনিয়োগবান্ধব করা হয়েছে।

দরপত্র অনুযায়ী, মোট ২৬টি অফশোর ব্লক উন্মুক্ত রাখা হয়েছে। এর মধ্যে ১১টি অগভীর সমুদ্র ব্লক এবং ১৫টি গভীর সমুদ্র ব্লক। আন্তর্জাতিক কোম্পানিগুলো এককভাবে কিংবা কনসোর্টিয়াম গঠন করে এক বা একাধিক ব্লকের জন্য বিড জমা দিতে পারবে।

Advertisement
Advertisement
Advertisement

নতুন চুক্তির আওতায় বিনিয়োগকারীদের জন্য আর্থিক সুবিধা রাখা হয়েছে। কোনো ধরনের সিগনেচার বোনাস বা রয়্যালটি দিতে হবে না। ঠিকাদার কোম্পানির করপোরেট আয়কর বহন করবে পেট্রোবাংলা। এ ছাড়া বছরে উত্তোলিত তেল-গ্যাসের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ব্যয় পুনরুদ্ধারের সুযোগ থাকবে। অর্জিত মুনাফার শতভাগ বিদেশে নিয়ে যাওয়ারও অনুমতি দেওয়া হবে।

গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্রেন্ট ক্রুড অয়েলের দামের ভিত্তিতে নির্ধারণ করা হবে। জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, এই মূল্য কাঠামো আন্তর্জাতিক কোম্পানিগুলোর আগ্রহ বাড়াতে পারে।

অগভীর সমুদ্র ব্লকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের জন্য ১০ শতাংশ ‘ক্যারাইড ইন্টারেস্ট’ সংরক্ষণ করা হয়েছে। ফলে অনুসন্ধান ঝুঁকি ছাড়াই বাপেক্স ওই অংশীদারত্ব পাবে।

দরপত্রে অংশ নিতে হলে অফশোর অনুসন্ধান ও উৎপাদনে আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকতে হবে। গভীর সমুদ্র ব্লকের ক্ষেত্রে দৈনিক অন্তত ১০ হাজার ব্যারেল তেল বা ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, আগামী ১ জুন থেকে তথ্যপ্যাকেজ সংগ্রহ করা যাবে। বিড জমার শেষ সময় আগামী ৩০ নভেম্বর। কোম্পানিগুলো ১০০ মার্কিন ডলারের বিনিময়ে তথ্যপ্যাকেজ সংগ্রহ করতে পারবে। তবে দরপত্রে অংশগ্রহণের জন্য ৭ হাজার মার্কিন ডলার মূল্যের ‘প্রমোশনাল প্যাকেজ’ কেনা বাধ্যতামূলক।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে গ্যাস সম্ভাবনা থাকলেও বড় আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করাই হবে এবারের বড় চ্যালেঞ্জ।

বিষয়: আন্তর্জাতিকবিনিয়োগবঙ্গোপসাগরবিজ্ঞপ্তিগ্যাসপেট্রোবাংলাতেল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।