চরচা ডেস্ক

আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন বাহিনীর ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
আজ শনিবার রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
কর্নেল এস এম আবুল এহসান বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দেশব্যাপী দায়িত্ব পালন করছে।”
বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার আরও বলেন, “মাঠ পর্যায়ে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার ইউনিট যেকোনো সময় প্রস্তুত থাকবে।”
কর্নেল আবুল এহসান জানান, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও বিজিবি হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।
ঢাকা সেক্টরের অধীনে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ৫১টি সংসদীয় আসনে ৪২টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে মোট ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সেক্টর কমান্ডার।
সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ঢাকা সেক্টর কমান্ডার।