Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘বসরা ঘণ্টার বেশি ব্রেক নেন, আমি ১০ মিনিট আগে বের হলেই দোষ’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৮: ১০
‘বসরা ঘণ্টার বেশি ব্রেক নেন, আমি ১০ মিনিট আগে বের হলেই দোষ’
ভারতে ওভারটাইম ও মাইক্রোম্যানেজমেন্ট নিয়ে জেন জি কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। ছবি: ম্যাগনেফিক

ভারতে সম্প্রতি এক জেন জি কর্মী একটি নতুন চাকরিতে মাইক্রোম্যানেজমেন্ট বা অতিরিক্ত নজরদারির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা শেয়ার করার পর কর্মক্ষেত্রের সংস্কৃতি নিয়ে ইন্টারনেটে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্ট শেয়ার করে ওই কর্মী জানান, তিনি কর্মদিবসের নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ১০ মিনিট আগে অফিস থেকে বের হন। আর এতেই সিইওর কাছ থেকে সরাসরি একটি মেসেজ ও ফোন কল পান।

প্রতিষ্ঠানের ভেতরে বিদ্যমান ‘দ্বিমুখী নীতি’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওই কর্মী। তিনি লক্ষ্য করেন, ম্যানেজাররা প্রায়ই এক ঘণ্টার বেশি ব্রেক নেন এবং অন্য সহকর্মীরাও কোনো সমস্যা ছাড়াই ৩০ মিনিটের জন্য বিরতিতে যান। অথচ নতুন জয়েন করায় তিনি সারা দিনেও ঠিকমতো বিরতি নেন না।

সিইও-র সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করে ওই কর্মী লেখেন, “ম্যানেজার এক ঘণ্টার জন্য বিরতিতে উধাও হয়ে যান, কিন্তু কেউ টু শব্দটিও করে না। অন্যরাও ৩০ মিনিটের ব্রেক নেন। আমি তো ঠিকঠাক ব্রেকও নিই না, অথচ যেদিন একটু আগে বের হলাম, সেদিনই আমাকে মেসেজ আর ফোন দেয়া হলো।”

Advertisement
Advertisement
Advertisement

এছাড়া প্রতিষ্ঠানটির কর্মপরিবেশ কতটা বিষাক্ত, তার আরও উদাহরণ দেন ঐ জেন জি কর্মী। তিনি জানান, তার সুপারভাইজার তাকে বিনা বেতনে একজন সোশ্যাল মিডিয়া ইন্টার্ন নিয়োগ দেওয়ার জন্য চাপ দেন। এমনকি তিনি হুঁশিয়ারি দেন যে, যদি বিনা পারিশ্রমিকে কাজ করার মতো কাউকে খুঁজে না পাওয়া যায়, তবে সেই কর্মীকে নিজের ঘাড়ে ভিডিও প্রোডাকশন এবং কোম্পানির সব সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির দায়িত্ব তুলে নিতে হবে।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে কমেন্ট সেকশনে অনেক ব্যবহারকারী নিজেদের কর্মপরিবেশের রেড ফ্ল্যাগ নিয়ে তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন।

একজন ব্যবহারকারী পরামর্শ দিয়ে লেখেন, “যে কোম্পানি আপনার কাজের চেয়ে সময়ের দিকে বেশি নজর দেয়, তাদের সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য যতদিন প্রয়োজন থাকুন, আর ভালো কোনো সুযোগ পাওয়ার সাথে সাথেই কেটে পড়ুন।”

দীর্ঘদিন ধরে ভারতে করপোরেট সংস্কৃতি নিয়ে জেন জি কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বেঁধে আসছে। মাইক্রোম্যানেজমেন্ট, ওভারটাইমের ফাঁদে পড়ে অনেক কর্মী চরম অবসাদে ভুগছেন। এমনকি অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে জেন জি কর্মীদের মধ্যে।

বিষয়: ভারতকরপোরেটজেন জিকর্মীঅফিস
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প