চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে পাহাড়তলী ইউনিংনের চৌমুহনি বাজারে নিহত ব্যক্তির নাম মাসুদুল হক চৌধুরী (৪০)। তিনি রাউজানের পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সাদেক চৌধুরীর ছেলে।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম চরচাকে বলেন, “শুনেছি তিনি ওষুধ কিনতে বাজারে এসেছিলেন। কয়েকজন লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার মাথায় ও কোমরে গুলি লেগেছে।”
এ ঘটনার পর স্থানীয়রা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কারা এ ঘটনা ঘটিয়েছে–পুলিশ তদন্ত করে দেখছে।