
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী নদীর মোহনায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিরক্ষা দেয়ালে আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ সরানো হয়েছে।
গতকাল সোমবার গভীর রাতে জাহাজটিকে সরিয়ে বি অ্যাংকরেজে নিরাপদে নোঙর করা হয়েছে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
রেফায়েত হামিম চরচাকে বলেন, “বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্ট গার্ডসহ সবার সমন্বিত প্রচেষ্টায় আটকে পড়া জাহাজটিকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর জাহাজটিকে বি অ্যাংকরেজে নোঙর করানো হয়।”
রেফায়েত হামিম বলেন, “বন্দর চ্যানেলের মোহনায় এ দুর্ঘটনা ঘটলেও দেশের প্রধান সামুদ্রিক বন্দরের কার্যক্রম কোনো ধরনের বাধা ছাড়াই স্বাভাবিক রয়েছে।”
গতকাল সোমবার বেলা সোয়া ২টার দিকে ‘এমভি সিএনসি ইউরেনাস’ নামের জাহাজটি বন্দর চ্যানেলের মোহনায় স্টিয়ারিংয়ের ত্রুটির কারণে লাল বয়ায় আঘাত করে। পরে জাহাজটি পতেঙ্গা সমুদ্রসৈকত-সংলগ্ন প্রতিরক্ষা দেয়ালের সঙ্গে আটকে যায়।
মাল্টার পতাকাবাহী ১৭০ মিটার দীর্ঘ কনটেইনার জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’-এ মোট ১ হাজার ২৮২ টিইইউএস কনটেইনার ছিল। জাহাজে নাবিক রয়েছেন ২৪ জন।
জাহাজটি উদ্ধারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কান্ডারী-২’, ‘কান্ডারী-৪’, ‘কান্ডারী-৬’ ও ‘কান্ডারী-১১’, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট ‘শিবসা’, টানেল টাগবোট এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট ‘প্রমত্ত’ অংশ নেয়।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা