Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রাম বন্দর রক্ষা করেই ঘরে ফিরব: রুহিন হোসেন প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৬: ৪০
চট্টগ্রাম বন্দর রক্ষা করেই ঘরে ফিরব: রুহিন হোসেন প্রিন্স

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান, বিশেষ করে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির পরিপন্থী কি না—সে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, দেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় সরকারের এই সিদ্ধান্তে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের হোটেল সৈকত মিলনায়তনে ‘চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা: বাংলাদেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘‘দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ধারক-বাহক হলো এই চট্টগ্রাম বন্দর। এটি একটি লাভজনক প্রতিষ্ঠান। অথচ এই বন্দরকে নানাভাবে অলাভজনক হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। বন্দর চেয়ারম্যান ও বিডার চেয়ারম্যান দেশের স্বার্থবিরোধী অবস্থানে আছেন। বন্দর নিয়ে তাঁরা যেসব তথ্য-উপাত্ত উপস্থাপন করছেন, তার সবই ভুল ও মিথ্যা।’’

আওয়ামী লীগ সরকারের আমলের প্রসঙ্গ টেনে সিপিবির এই নেতা বলেন, “এর আগে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দিতে চেয়েছিল। তাদের পতনের পর আমাদের সাধারণ ধারণা ছিল, অন্তর্বর্তী সরকার জনস্বার্থের পক্ষে অবস্থান নেবে, কিন্তু তারা তা নেয়নি। আমাদের সবার মনে আছে, ওই সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত অনমনীয়ভাবে বলেছিলেন—যারা এর বিরোধিতা করবে, তাদের প্রতিরোধ করা হবে।”

Advertisement
Advertisement
Advertisement

বর্তমানে দেশে নির্বাচিত সরকার রয়েছে উল্লেখ করে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘‘আমি বর্তমান সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই—আপনারা যে 'সবার আগে বাংলাদেশ' স্লোগান দিয়েছেন, বন্দর নিয়ে এখন আপনারা যে পথে হাঁটছেন, তা কি সত্যি সবার উপরে বাংলাদেশ নাকি বিদেশি আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষা? আমরা আশা করব, সরকার এই ইজারা দেওয়ার কাজটি থেকে বিরত থাকবে।’’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘আমাদের যেন বলতে না হয় যে, তারা বিদেশি কোম্পানিকে বন্দরটি দিয়ে দেশের স্বার্থবিরোধী অবস্থানে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি এবং জাতীয় সার্বভৌমত্ব বিরোধী অবস্থানে কাউকে যেতে দেওয়া হবে না। আমরা বন্দর রক্ষা করেই ঘরে ফিরব।’’

বিষয়: অর্থনীতিসিপিবিসরকারবন্দরচট্টগ্রাম
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।