Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে ‘ককরোচ পার্টি’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৭: ৪৪
ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে ‘ককরোচ পার্টি’

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ককরোচ পার্টি।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর নামক স্থানে এ বিক্ষোভ হয়।

ক্ষমতাসীন বিজেপি দলের নামের সাথে মিল রেখে এবং তেলাপোকাকে প্রতীক করে গড়ে ওঠা এই নতুন অনলাইন ভিত্তিক গোষ্ঠীটি শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে আন্দোলন করছে। ‘ককোরোচ জনতা পার্টি’ বা সিজেপি নামক রাজনৈতিক গোষ্ঠীটি আজ তৃতীয় দিনে আন্দোলন করেছে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ আগের পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে গত রোববার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশজুড়ে লাখ লাখ পরীক্ষার্থী পুনরায় পরীক্ষায় বসেন।

Advertisement
Advertisement
Advertisement

পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, বায়োমেট্রিক চেকিংসহ কড়া নজরদারিতে এবারের পরীক্ষা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

তবে বিক্ষোভকারীদের দাবি, শুধু পুনরায় পরীক্ষা নিলেই সমস্যার সমাধান হবে না। পুরো শিক্ষাব্যবস্থার ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, “আমরা এখানে জবাবদিহিতার জন্য এসেছি।”

গত ১৯ ও ২০ জুন বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচির অনুমতি দিয়েছিল পুলিশ। তবে অনুমতির সময়সীমা শেষ হয়ে গেলেও বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিষয়: ভর্তি পরীক্ষাপদত্যাগবিজেপিবিক্ষোভশিক্ষার্থীভারতশিক্ষামন্ত্রীমেডিকেল কলেজ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।