Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের ‘সমাধান’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ২২: ১৩
বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের ‘সমাধান’

কার্নেগি সায়েন্সের সিসমোলজিস্ট (ভূমিকম্প বিশেষজ্ঞ) উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল ইউনিভার্সিটির জেফরি পার্কের এক নতুন গবেষণায় দেখা গেছে, বারমুডা এমন এক ধরনের ভূতাত্ত্বিক কাঠামোর ওপর টিকে আছে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, সামুদ্রিক ভূত্বকের ঠিক নিচে ১২ মাইলেরও বেশি পুরু একটি পাথরের স্তর রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এই পাথরগুলো চারপাশের ম্যান্টলের চেয়ে কম ঘন, যার ফলে এগুলো অস্বাভাবিকভাবে ভেসে থাকে। এখানে নিচ থেকে কোনো প্লাম ধাক্কা দেওয়ার পরিবর্তে, এই হালকা পাথরগুলো অনেকটা ‘ভেলা’র মতো কাজ করে। যা সমুদ্রতল এবং বারমুডাকে ভাসিয়ে রাখতে সাহায্য করছে।

গবেষকরা মনে করেন, এই ‘আন্ডারপ্লেটিং’ বারমুডার আগ্নেয়গিরি সক্রিয় থাকাকালীন সময়ে গঠিত হয়েছিল। সে সময় কার্বনসমৃদ্ধ গলিত ম্যান্টল শিলা ভূত্বকের নিচে প্রবেশ করে সেখানে শীতল হয়ে জমাট বাঁধে। এই উপাদানগুলো হয়তো আরও কয়েকশ মিলিয়ন বছর আগে সুপারকন্টিনেন্ট ‘প্যানজিয়া’ গঠনের সময় পৃথিবীর অনেক ভেতরে সৃষ্টি হয়েছিল।

ফ্রেজার বলেন, “বারমুডা ভূতত্ত্ব অধ্যয়নের জন্য একটি রোমাঞ্চকর জায়গা কারণ এর অনেক বৈশিষ্ট্য ‘ম্যান্টল প্লাম’ মডেলের সাথে খাপ খায় না। আমরা এখানে পুরু আন্ডারপ্লেটিং লক্ষ্য করছি, যা সাধারণত ম্যান্টল প্লামগুলোতে দেখা যায় না। সাম্প্রতিক ভূ-রাসায়নিক পর্যবেক্ষণের সাথে এটি মিলিয়ে দেখলে বোঝা যায় যে, পৃথিবীর ম্যান্টলের ভেতরে আরও কিছু ‘কনভেক্টিভ প্রসেস’ রয়েছে। যা এখনও আমরা পুরোপুরি বুঝতে পারিনি।”

Advertisement
Advertisement
Advertisement

ফ্রেজার এখন বিশ্বের অন্যান্য দ্বীপের নিচেও একই ধরণের কাঠামো খুঁজছেন। এর মাধ্যমে বোঝা যাবে যে, বারমুডা কি সত্যিই আলাদা নাকি এটি এমন ভূতাত্ত্বিক প্রক্রিয়ার প্রথম আবিষ্কৃত উদাহরণ যা অন্য কোথাও থাকতে পারে।

গবেষণার জন্য ফ্রেজার এবং পার্ক বিশ্বজুড়ে হওয়া বড় ভূমিকম্পগুলো থেকে উৎপন্ন সিসমিক তরঙ্গ ব্যবহার করেছেন। এই তরঙ্গগুলো যখন পৃথিবীর ভেতর দিয়ে যায়, তখন পদার্থের ঘনত্ব এবং উপাদানের ওপর ভিত্তি করে তাদের গতি বাড়ে বা কমে। বারমুডার একটি সিসমিক স্টেশন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দ্বীপটির নিচে প্রায় ২০ মাইল গভীর পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরীণ একটি চিত্র তৈরি করতে সক্ষম হন।

বিষয়: সমুদ্ররহস্যজনকগবেষণাভূমিকম্প
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।