কুয়েতের ভুলে যুক্তরাষ্ট্রের ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
কুয়েতের ভুলে যুক্তরাষ্ট্রের ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত
ভূপাতিত যুদ্ধবিমান থেকে পাইলট বেরিয়ে আসছে। ছবি: রয়টার্স

আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েতি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ‘ভুলবশত’ ছোড়া ক্ষেপণাস্ত্রে মার্কিন বিমান বাহিনীর তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল স্থানীয় সময় ১ মার্চে এই ঘটনা ঘটে।

সেন্টকমের তথ্যমতে, যুদ্ধবিমানগুলো ‘অপারেশন এপিক ফিউরির’ সমর্থনে কুয়েতের আকাশসীমায় উড্ডয়নরত ছিল। প্রাথমিক তদন্তে একে একটি ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা মিত্রপক্ষের ভুল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সম্পর্কিত