Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর সংঘর্ষে ঘরছাড়া হাজারো মানুষ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ২০: ৫০
সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর সংঘর্ষে ঘরছাড়া হাজারো মানুষ

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে দুই দিনের তীব্র সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর কুর্দি অধ্যুষিত শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকা থেকে হাজার হাজার বেসামরিক মানুষ পালিয়ে গেছেন। বুধবার বিকেলে সিরীয় সেনাবাহিনী এলাকা দুটিকে 'বদ্ধ সামরিক এলাকা' হিসেবে ঘোষণার পর সেখানে ব্যাপক গোলাবর্ষণ করে।

Advertisement
Advertisement
Advertisement

সরকার জানিয়েছে, ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে এবং তাদের একমাত্র উদ্দেশ্য নিরাপত্তা রক্ষা করা। অন্যদিকে, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এই ঘটনাকে বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের একটি ' অপরাধমূলক প্রচেষ্টা' হিসেবে দাবি করেছে।

এই সহিংসতা প্রেসিডেন্ট আহমদ আল-শারা’র সরকারের সামনে বিদ্যমান চ্যালেঞ্জগুলোকেই ফুটিয়ে তুলছে। বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুতকারী অভিযানের এক বছর পরও দেশটি এখনো গভীরভাবে বিভক্ত। সিরিয়ার ১৪ বছরের গৃহযুদ্ধের সময় কুর্দি কর্তৃপক্ষ উত্তর-পূর্ব সিরিয়ার পাশাপাশি আলেপ্পোর কিছু অংশে আধা স্বায়ত্তশাসিত শাসনব্যবস্থা গড়ে তোলে। এরপর ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর আহমেদ আল-শারার নেতৃত্বে ইসলামপন্থী সরকার ক্ষমতায় আসে। তখন থেকে সিরিয়ার বর্তমান সরকার ওই এলাকাগুলোকে একীভূত করতে চাইলেও কুর্দিদের অনিচ্ছায় তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ মাসে, কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ তাদের সমস্ত সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানকে সিরীয় রাষ্ট্রের সাথে একীভূত করার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল। কিন্তু সেই চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। বরং উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তিটি নস্যাৎ করার চেষ্টার অভিযোগ তুলছে। গৃহযুদ্ধের সময়ে তারা চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করতে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা করেছিল।

Advertisement
Advertisement
Advertisement

আলেপ্পোর এই অচলাবস্থা তুরস্ককেও সংঘাতের ভেতরে টেনে আনার ঝুঁকি তৈরি করেছে। তুরস্ক সিরিয়ার বর্তমান সরকারকে সমর্থন করে এবং এসডিএফ-এর মূল চালিকাশক্তি কুর্দি মিলিশিয়াদের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।

বিষয়: তুরস্কসংঘর্ষগৃহযুদ্ধসিরিয়ামার্কিনআইএস
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।