আইএস

মার্কিন হামলায় আইএস নেতা বিলাল নিহত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ‘সফল’ অভিযানের কথা প্রথম প্রকাশ করেন।

আইএস সম্পৃক্ততার সন্দেহে যুবক গ্রেপ্তার
দেশে সম্ভাব্য জঙ্গি হামলার পরিকল্পনাকারী এবং নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠন আইএসের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে মো. রাকিব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহার শুরু
আইএসকে দমন করতে ২০১৪ সালে সিরিয়ায় প্রায় ২ হাজার সেনা মোতায়েন করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার আমেরিকান সেনা অবস্থান করছে। সিদ্ধান্ত অনুযায়ী তাদের সবাইকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।

সিরিয়া থেকে আমেরিকার সেনা প্রত্যাহার শুরু
সিরিয়া থেকে নিজেদের সব সেনা ধাপে ধাপে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এই পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সময় গতকাল বুধবার থেকে সিরিয়ার ছাড়তে শুরু করেছেন আমেরিকান সেনারা।

সিরিয়ায় আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আমেরিকার ‘ব্যাপক’ হামলা
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আরেক দফা বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে পালমিরায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও এক মার্কিন বেসামরিক দোভাষী নিহত হওয়ার জবাবে এই অভিযান চালানো হয়।

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর সংঘর্ষে ঘরছাড়া হাজারো মানুষ
সিরিয়ার ১৪ বছরের গৃহযুদ্ধের সময় কুর্দি কর্তৃপক্ষ উত্তর-পূর্ব সিরিয়ার পাশাপাশি আলেপ্পোর কিছু অংশে আধা স্বায়ত্তশাসিত শাসনব্যবস্থা গড়ে তোলে। এরপর ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর আহমেদ আল-শারার নেতৃত্বে ইসলামপন্থী সরকার ক্ষমতায় আসে।

আইএসের সিরিয়ার ঘাঁটিতে যুক্তরাজ্য-ফ্রান্সের যৌথ হামলা
মন্ত্রণালয় জানায়, ২০১৯ সাল থেকে সংগঠনটির যেকোনো সম্ভাব্য পুনরুত্থান ঠেকাতে রয়্যাল এয়ার ফোর্স সিরিয়ার আকাশে টহল চালিয়ে আসছে।

নাইজেরিয়ায় মার্কিন হামলা: নিহত জঙ্গিদের ‘বড়দিনের শুভেচ্ছা’ ট্রাম্পের
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লক্ষ্য করে আমেরিকার সেনাবাহিনী একটি শক্তিশালী ও প্রাণঘাতী অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খ্রিস্টান ধর্মাবলম্বীদের হত্যা বন্ধ না করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমন সতর্কবার্তা দেওয়ার পরই এই হামলা চালানো হয়।

তুরস্কে আইএস-সদস্য সন্দেহে গ্রেপ্তার শতাধিক
চলতি মাসের শুরুতে আইএস বন্দুকধারীদের হামলায় তিনজন আমেরিকান নিহত হওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়াজুড়ে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায়। ওই হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হন।

আমেরিকান হত্যার কঠোর প্রতিশোধ
উত্তর ক্যারোলিনায় এক জনসভায় ডোনাল্ড ট্রাম্প জানান, সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলার নির্দেশ দিয়েছেন তিনি। গত সপ্তাহে আইএসের সন্দেহভাজন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়। ট্রাম্প দাবি করেন, সিরীয় সরকারের সমর্থনে অভিযানটি ‘নিখুঁত ও অত্যন্ত সফল’

সিরিয়ায় আইএসের ঘাঁটিতে আমেরিকার ব্যাপক হামলা
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে শুক্রবার ‘ব্যাপক’ সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আমেরিকান বাহিনীর ওপর সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

ইহুদিদের উৎসবে গুলি: বন্দুকধারী সাজিদ ভারতীয়!
অস্ট্রেলিয়ার বন্দাই সমুদ্র সৈকতে হামলার ঘটনায় দুই বন্দুকধারীর মধ্যে একজন সাজিদ আকরাম মূলত ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। তবে ভারতে থাকা তার পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ সীমিত ছিল। আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে ভারতীয় পুলিশ।

আইএস থেকে অনুপ্রাণিত হয়ে সিডনির বন্ডাই সৈকতে হামলার অভিযোগ
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) থেকে অনুপ্রাণিত হয়ে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে হামলা চালানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির পুলিশ।

সিরিয়ায় আইএসের হামলায় ৩ আমেরিকান নিহত, প্রতিশোধের হুমকি ট্রাম্পের
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) হামলায় যুক্তরাষ্ট্রের দুইজন সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় সেনাবাহিনীর তিন সদস্য আহতও হয়েছেন। এ ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



