চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি স্থানে ‘এমভি বে হারবার-২’ নামে লাইটারটি ডুবে যায়।
বন্দর সচিব মো. নাসির উদ্দিন জানান, জাহাজটিতে থাকা ১২ নাবিকের সকলকে উদ্ধার করা হয়েছে। বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক আছে।
বে হারবার লিমিটেড প্রতিষ্ঠানের মালিকানাধীন লাইটার জাহাজটি পাথর নিয়ে ঢাকায় যাবার পথে গভীর রাতে অপর একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা শুরুতে জাহাজটির আটজন এবং পরে আরও চার নাবিককে উদ্ধার করে।

বরিশালে ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীদের বিরুদ্ধে দোকান ভাঙচুর, হামলা এবং দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । গত সোমবার রাতে নতুন বাজার মরকখোলা পুল এলাকায় এ ঘটনা ঘটে।