চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি ২৯৯টি আসনের মধ্যে ২০৯ টি আসন ও শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন।
তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল মামলা-সংক্রান্ত জটিলতায় স্থগিত থাকায় এই দুই আসনের ফল ছাড়াই ২৯৭ জন প্রার্থীর গেজেট প্রকাশিত হয়েছে শুক্রবার দিবাগত রাতে। এছাড়া শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত আছে।
নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট মোট ৭৭টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জামায়াত নিজে পেয়েছে ৬৮ টি আসন। এনসিপি ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস একটি আসনে জয় পেয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে।
এবারের নির্বাচনে বিভাগভিত্তিক চিত্রে কিছু এলাকায় দলগুলোর প্রতিদ্বন্দিতা দেখা গেছে—
ঢাকা বিভাগ
ঢাকা বিভাগে মোট আসন ৭০টি। এই বিভাগে বিএনপি জোট ৫৭টি আসনে জয়ী হয়েছে। জামায়াত জোট পেয়েছে ১১টি আসন। দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
চট্টগ্রাম বিভাগ
এই বিভাগে মোট আসন ৫৮টি। এরমধ্যে বিএনপি জোট ৪৮টি আসন জিতে শক্ত অবস্থান নিশ্চিত করেছে। এর মধ্যে একটি আসনে তাদের শরিক গণসংহতি আন্দোলন জয়ী হয়েছে। জামায়াত জোট পেয়েছে পাঁচটি আসন। তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এই বিভাগে চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিত করা হয়েছে আদালতে আদেশে।
রংপুর বিভাগ
রংপুর বিভাগে মোট আসন ৩৩টি। বিএনপি ও জামায়াত জোটের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা গেছে এই বিভাগে। এখানে জামায়াত জোট ১৮টি আসন পেয়েছে। বিএনপি জোট পেয়েছে ১৪টি আসন। একটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগে মোট ৩৯টি আসনের মধ্যে বিএনপি জোট ২৮টি আসন পেয়ে স্পষ্ট আধিপত্য প্রতিষ্ঠা করেছে। জামায়াত জোট পেয়েছে ১১টি আসন।
খুলনা বিভাগ
খুলনা বিভাগে ৩৬টি আসনের মধ্যে জামায়াত জোট ২৫টি আসনে জিতেছে। বিপরীতে বিএনপি জোট পেয়েছে ১১টি আসন।
বরিশাল বিভাগ
এই বিভাগে মোট আসন ২১টি। বিএনপি জোট ১৮টি আসন জিতে প্রায় একচ্ছত্র অবস্থান তৈরি করতে পেরেছে। জামায়াত জোট পেয়েছে দুটি আসন এবং একটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী জয়ী হয়েছেন।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগে ২৪টি আসনের মধ্যে বিএনপি জোট ১৮টি আসন পেয়েছে। জামায়াত জোট পেয়েছে চারটি আসন। একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী এবং একটি আসনের ফলাফল স্থগিত।
সিলেট বিভাগ
সিলেট বিভাগে মোট আসন ১৯টি। বিএনপি জোট ১৮টি আসন পেয়েছে। জামায়াত জোট পেয়েছে মাত্র একটি আসন।
সামগ্রিক ফল বিশ্লেষণে দেখা গেছে বিএনপি জোট দেশের অধিকাংশ বিভাগে সুস্পষ্ট আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে। তবে জামায়াত জোট খুলনা ও রংপুরে শক্ত প্রতিদ্বন্দীতা গড়ে তুলেছে।