Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফ্লোরিডায় ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতার সমাবেশ বাতিল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৭: ০৭
ফ্লোরিডায় ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতার সমাবেশ বাতিল
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ‘হিজাব অন দ্য হিল’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাশিদা তায়েব। ২২ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

ইসরায়েল সরকারের সোচ্চার সমালোচক এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসে (প্রতিনিধি পরিষদ) ডেমোক্র্যাটিক পার্টির ফিলিস্তিনি-আমেরিকান প্রতিনিধি রাশিদা তায়েবের পূর্ব নির্ধারিত একটি সমাবেশ বাতিল করেছে দক্ষিণ ফ্লোরিডার একটি অনুষ্ঠানস্থল। ইসরায়েল নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির অবস্থানকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে দলের এক অঙ্গরাজ্যের আইনপ্রণেতার অভিযোগের পর এ ঘটনা ঘটল।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কংগ্রেসে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান সদস্য তায়েবের শুক্রবার ফ্লোরিডার আসন্ন ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে তিন প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল।

অনুষ্ঠানটি আয়োজনের জন্য নির্ধারিত স্থান ‘দ্য ভেন্যু ফোর্ট লডারডেল’ হঠাৎ তা বাতিল করে দেয়। এর আগে বৃহস্পতিবার ফ্লোরিডার অঙ্গরাজ্যের প্রতিনিধি ও ফ্লোরিডা লেজিসলেটিভ জুইশ ককাসের চেয়ারম্যান মাইকেল গটলিবেব এক বিবৃতিতে পরিকল্পিত সমাবেশটিকে “ইহুদিবিরোধী সমাবেশ” বলে অভিহিত করেন।

Advertisement
Advertisement
Advertisement

তবে তায়েব ইহুদিবিদ্বেষের নিন্দা করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব এবং গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার সমালোচনা ইহুদিবিদ্বেষী নয়।

দ্য ভেন্যু এক বিবৃতিতে অনুষ্ঠান বাতিলের কারণ হিসেবে “বর্ধিত নিরাপত্তা উদ্বেগের” কথা উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, এটি ইহুদি মালিকানাধীন এবং “ইহুদি সম্প্রদায়ের প্রতি আমাদের মূল্যবোধ ও অঙ্গীকার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের তহবিল ঘাটতিantenio-guterus

তায়েব ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিসহ ডেমোক্র্যাটিক পার্টির বেশ কয়েকজন প্রভাবশালী প্রগতিশীল নেতা ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা করেছেন। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এবং রিপাবলিকানদের সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তাদের অবস্থানের কারণে ইসরায়েলের প্রতি ডেমোক্র্যাটদের সমর্থন কমে আসছে।

‘ফ্লোরিডা ইয়ুথ জাস্টিস কোয়ালিশন’, ‘জেন-জি ফর চেঞ্জ’ এবং ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার একটি স্থানীয় শাখাসহ কয়েকটি সংগঠন সমাবেশটির আয়োজন করেছিল।

সমাবেশটির উদ্দেশ্য ছিল অঙ্গরাজ্য প্রতিনিধি অ্যাঞ্জি নিক্সনকে সমর্থন করা। তিনি যুক্তরাষ্ট্রের সিনেটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া, এলিজাহ ম্যানলি ও অলিভার লারকিনও কংগ্রেসের আসনের জন্য নির্বাচনে লড়ছেন।

দ্য ভেন্যু ফোর্ট লডারডেল অনুষ্ঠান আয়োজন থেকে সরে দাঁড়ানোর পরও শুক্রবার রাতে ফোর্ট লডারডেলের একটি ওয়াইন বারে সমাবেশটি অনুষ্ঠিত হয় বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

ফ্লোরিডা ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ ককাস বলেছে, সমাবেশ বাতিলের পেছনে মুসলিমবিরোধী মনোভাব কাজ করেছে।

ফ্লোরিডার প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট।

বিষয়: যুক্তরাষ্ট্রইহুদিসমাবেশজনপ্রতিনিধিকংগ্রেসফিলিস্তিন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।