Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৯/১১ হামলার পর নিউইয়র্কের বিষাক্ত বাতাস নিয়ে নথি প্রকাশ মামদানির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৪
৯/১১ হামলার পর নিউইয়র্কের বিষাক্ত বাতাস নিয়ে নথি প্রকাশ মামদানির
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবি: রয়টার্স

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার দীর্ঘ ২৫ বছর পর অবশেষে এক ভয়ানক সত্য উন্মোচিত হলো। হামলার পরপরই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মারাত্মক বায়ু দূষণ এবং বিষাক্ত রাসায়নিকের ঝুঁকি সম্পর্কে তৎকালীন নিউইয়র্ক শহর কর্তৃপক্ষের কাছে সমস্ত তথ্য থাকা সত্ত্বেও তা জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি ১ লাখ ৭0 হাজার পৃষ্ঠার নথি অনলাইনে প্রকাশের ঘোষণা দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। নিউইয়র্কের মেয়র জানান, নথিগুলো প্রকাশের মাধ্যমে এটি স্পষ্ট যে হামলার ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিয়ে ভুক্তভোগীদের সাথে ‘মিথ্যাচার’ করেছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাতে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

টুইন টাওয়ার ধসে পড়ার পর ওঠা বিশালাকার ধূলিকণা মেঘ ও বিষাক্ত দূষণ মাসজুড়ে স্থায়ী ছিল। ফেডারেল স্বাস্থ্য পর্যবেক্ষণ কর্মসূচির তথ্যমতে, পরবর্তী বছরগুলোতে এই দূষিত পরিবেশের সংস্পর্শে এসে ৯ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে মারা গেছেন এবং হাজার হাজার নিউইয়র্কবাসী ক্যান্সারে আক্রান্ত হয়ে আজও ভুগছেন। স্বাস্থ্যগত সমস্যা, বায়ুর গুণমান এবং শহরের গৃহীত পদক্ষেপের বিবরণ সম্বলিত এই নথিগুলো প্রকাশের বিষয়ে মেয়র মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, “গ্রাউন্ড জিরোর চারপাশের দূষিত বাতাস সম্পর্কে কর্তৃপক্ষ কী জানত, কখন জেনেছিল এবং আইনি দায় এড়াতে তারা কী ভূমিকা নিয়েছিল—তা এসব নথিতে স্পষ্ট।”

এই তথ্য উন্মোচন সম্ভব হয়েছে ‘৯/১১ হেলথ ওয়াচ’ নামক ভুক্তভোগীদের অধিকার রক্ষা সংস্থার দায়ের করা মামলার চুক্তির অংশ হিসেবে। সংস্থাটির প্রধান বেঞ্জামিন শেভাত এক বিবৃতিতে জানান, টানা ২৫ বছর ধরে চারটি মেয়র প্রশাসন জনসাধারণ, কংগ্রেস এবং সিটি কাউন্সিলের কাছ থেকে লোয়ার ম্যানহাটন ও ওয়েস্ট ব্রুকলিনের বিষাক্ত বায়ুর প্রকৃত সত্য গোপন করে রেখেছিল। তৎকালীন নগর কর্মকর্তারা জনগণকে বাতাস ‘নিরাপদ’ বলে আশ্বস্ত করলেও বাস্তবে পরিস্থিতি ছিল সম্পূর্ণ উল্টো। মেয়র মামদানি ক্ষোভ প্রকাশ করে জানান, যাদের ওপর মানুষ ভরসা করেছিল, সেই দায়িত্বশীল নেতাদের মিথ্যাচারের কারণেই আজ হাজার হাজার মানুষ অসুস্থ।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল প্রকাশিত ১ লাখ ৭0 হাজার নথি ছাড়াও আগামী ১২ মাসে আরও নথি ধাপে ধাপে প্রকাশিত হবে। এগুলো মূলত হামলার সময়ের মেয়র রুডি জুলিয়ানি এবং পরবর্তী মেয়র মাইকেল ব্লুমবার্গের মেয়াদের সাথে সম্পর্কিত। তৎকালীন জুলিয়ানি প্রশাসনের আইনি দায়বদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক আলোচনা এবং ব্লুমবার্গের মেয়াদে কংগ্রেসম্যান জেরি ন্যাডলার কর্তৃক উত্থাপিত বায়ুর মান সংক্রান্ত জন উদ্বেগের বিষয়টি এসব নথিতে উঠে এসেছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাইকৃত দুটি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিধ্বস্ত করে ২,৯৭৭ জনের প্রাণহানি ঘটানো হয়। তৃতীয় বিমানটি পেন্টাগনে এবং যাত্রীদের প্রতিরোধের মুখে চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলে বিধ্বস্ত হয়েছিল। তবে এই হামলার সরাসরি ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রশাসনের তথ্য গোপনের কারণে যে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সংকট তৈরি হয়েছিল, ২৫ বছর পর তা নতুন করে ন্যায়বিচারের দাবি তুলছে।

বিষয়: ৯/১১সন্ত্রাসীহামলাবিমান হামলাটুইন টাওয়ারনিউইয়র্কমামদানি
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

    ওমান কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা বাসস।

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

    ‎পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। গতকাল বুধবার রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আ