
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে প্রতিবাদের মাধ্যমে দেশজুড়ে নজর কাড়ার পর এবার পুনেতে আন্দোলনের পরিকল্পনা করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ১১ জুন দলটি পুনেতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বলেছে, সাভিত্রিবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ জুন বিকেল ৪টার দিকে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতের প্রতিযোগিতামূলক নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং সিবিএসই পরীক্ষার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
চলমান রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটি ব্যাঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী প্রতিবাদী আন্দোলন হিসেবে জন্ম নেওয়া এই দলটি মাত্র দুদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে তারা এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেবে।
গত ৬ জুন দলটির পক্ষ থেকে বলা হয়, “আমরা সরকারকে সাত দিনের সময় দিচ্ছি। হয় ধর্মেন্দ্র প্রধান সম্মানজনকভাবে পদত্যাগ করুন, না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বরখাস্ত করুক। যদি সাত দিনের মধ্যে তার পদত্যাগের ঘোষণা না আসে, তবে এই আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়বে।”
ওইদিন সকালেই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বিকেল ৫টার মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। পরে মন্ত্রী বা সরকারের পদক্ষেপের জন্য এই সাত দিনের সময়সীমা ঘোষণা করেন আন্দোলনকারীরা।
এর আগে গত শনিবার, পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ নিয়ে এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে সিজেপির প্রথম বড় মাঠপর্যায়ের সমাবেশ হয়। সেখানে বহু শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবী অংশ নিয়েছিলেন। এর মাধ্যমে একটি ব্যাঙ্গাত্মক অনলাইন আন্দোলন রাজপথের আন্দোলনে রূপ নেয়।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প