Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের নির্বাচনে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২০: ০১
চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের নির্বাচনে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ। ছবি: চরচা

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘাতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করলে উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে পুলিশ ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার হালিশহর থানাধীন ঈদগাঁ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ চলাকালে এ সহিংসতার ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে পরে বিকেলে নগরের ব্যস্ততম অলংকার মোড়, একে খান মোড় ও কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন শুরু হলেও বেলা আড়াইটার দিকে সাধারণ সম্পাদক পদের এক প্রার্থী অনিয়মের অভিযোগ তোলেন। এর পরপরই দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার সময় বিশৃঙ্খলা দেখা দেয় এবং একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
Advertisement
Advertisement

আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সভাপতি মৃণাল চৌধুরী জানান, কে কার আগে ভোট দেবেন—তা নিয়ে উত্তেজনার একপর্যায়ে শ্রমিকরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ায়। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

ভোট স্থগিতের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকরা বিকেল পাঁচটা পর্যন্ত নগরীর কদমতলী, অলংকার ও একে খান মোড়ে সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

৩ হাজার ৬৬১ জন ভোটারের এই পুরনো সংগঠনটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। এরপর কয়েক দফায় উদ্যোগ নেওয়া হলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ভোট গ্রহণ সম্ভব হয়নি।

বিষয়: পুলিশসংঘর্ষচট্টগ্রামআহতপরিবহনশ্রমিক
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।