Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রীতি মেনে তফসিল ঘোষণার পথে ইসি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০: ০০
রীতি মেনে তফসিল ঘোষণার পথে ইসি

রীতি মেনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

Advertisement
Advertisement
Advertisement

আগামীকাল বুধবার বেলা ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণও রেকর্ড করা হবে বুধবার।

বিটিভি ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ রেকর্ড করলে, সন্ধ্যায়ই তা প্রচার হতে পারে। সেক্ষেত্রে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে আগামীকাল সন্ধ্যায়ই। এমন ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আগামীকাল (বুধবার) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।’’

সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম চরচাকে বলেন, ‘‘আগামীকাল (বুধবার) বিটিভি ও বেতার থাকবে, যে কোনো সময় ভাষণ রেকর্ড করা হবে। এর মাঝে কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। নির্ধারিত সময়ে তা প্রচার করা হবে।’’

Advertisement
Advertisement
Advertisement

ভোটের আগে সর্বোচ্চ আনুষ্ঠানিকতা তফসিল ঘোষণা, যেখানে ভোটের তারিখসহ যাবতীয় কার্যক্রমের সময়সীমা নির্ধারিত থাকে। আর তফসিলের আগে সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং সাক্ষাৎ শেষে জাতির উদ্দেশে সিইসির ভাষণ রীতি হিসেবে পালন করে আসছে নির্বাচন কমিশন (ইসি)।

সংসদ ভোটের পাশাপাশি একই দিনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) আদেশ-২০২৫’ বাস্তাবায়নের গণভোট আয়োজনে অন্তর্বতী সরকারের নির্দেশনা পেয়েছে ইসি। গণভোটের জন্য প্রণয়ন করা হয়েছে আইন ও বিধি।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে।

সিইসির ভাষণ রেকর্ডের পাশাপাশি সরাসরি সম্প্রচারেরও নজির রয়েছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। বিতর্কিত নির্বাচন আয়োজনে অভিযুক্ত এই সিইসি ওই মাসেরই ১৫ তারিখ সরাসরি সম্প্রচারে তফসিল ঘোষণা করেছিলেন।

তফসিল অনুযায়ী গত বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দ্বাদশ সংসদ নির্বাচন। এর সাত মাস পরেই ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়।

ভাষণের একাধিক খসড়া

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত। ইসি সূত্রে জানা গেছে, অন্তত দুটি ভাষণের খসড়া তৈরি করা হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা অণুশাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, “জনসংযোগ শাখা একটি ভাষণের খসড়া করেছিল। পরে একাধিক খসড়া করা হয়েছে। তবে কোন খসড়াতেই তারিখ (ভোট গ্রহণ, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ইত্যাদি) বসানো নেই। তারিখ শেষ মুহুর্তে বসানো হবে।’’

তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ভাষণ রেকর্ড করা হবে সিইসির কক্ষে। এরপর রেকর্ড করা ভাষণ দেখে ইসি তা সম্প্রচারের নির্দেশনা দেবেন।

বিষয়: রাষ্ট্রপতিভোটনির্বাচনভোটাধিকারতফসিলগণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।