Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি কার্যকরের চেষ্টা যুক্তরাষ্ট্রের আপিল আদালতে খারিজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৪: ৪৩
১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি কার্যকরের চেষ্টা যুক্তরাষ্ট্রের আপিল আদালতে খারিজ

উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য নতুন এইচ-১বি ভিসার ওপর ১ লাখ আমেরিকান ডলার ফি আরোপে নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করার আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। ফলে আপাতত ট্রাম্প প্রশাসন এই ফি কার্যকর করতে পারবে না।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বোস্টনভিত্তিক যুক্তরাষ্ট্রের প্রথম সার্কিট আপিল আদালত নিম্ন আদালতের ৮ জুনের রায় স্থগিত করতে অস্বীকৃতি জানায়। ২০টি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের দায়ের করা মামলায় নিম্ন আদালত রায় দিয়েছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের ফি আরোপ করা অবৈধ কর আরোপের শামিল।

তিন বিচারকের বেঞ্চ বলেন, ট্রাম্প প্রশাসন আপিলে সফল হওয়ার সম্ভাবনা দেখাতে পারেনি কিংবা এই ফি আরোপের মাধ্যমে তারা নিজেদের ক্ষমতার সীমা অতিক্রম করেনি—এমনটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তিন বিচারকের সবাই ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের সময় মনোনীত।

Advertisement
Advertisement
Advertisement

গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে এইচ-১বি ভিসা পাওয়ার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ান। প্রযুক্তি খাতের কোম্পানিগুলো বিদেশি দক্ষ কর্মী নিয়োগে এই ভিসার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

লটারির পরিবর্তে বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকাamerica

এইচ-১বি কর্মসূচির আওতায় প্রতি বছর ৬৫ হাজার ভিসা দেওয়া হয়। এ ছাড়া, উচ্চতর ডিগ্রিধারীদের জন্য আরও ২০ হাজার ভিসা বরাদ্দ থাকে। এসব ভিসার মেয়াদ সাধারণত তিন থেকে ছয় বছর। ট্রাম্পের সিদ্ধান্তের আগে কোনো বিদেশি কর্মীর জন্য এইচ-১বি ভিসার আবেদন করতে নিয়োগদাতাদের বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত ফি দিতে হতো।

নতুন এই বিপুল ফি আরোপের সময় ট্রাম্প বলেছিলেন, এইচ-১বি কর্মসূচিকে ইচ্ছাকৃতভাবে এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে এটি আমেরিকান কর্মীদের সম্পূরক হিসেবে নয়, বরং কম বেতনভোগী ও কম দক্ষ বিদেশি শ্রমিক দিয়ে তাদের প্রতিস্থাপনের মাধ্যম হয়ে ওঠে।

তবে এই নতুন ফি যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে শিক্ষার্থী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ ধরনের ব্যক্তিরাই সাধারণত নতুন এইচ-১বি ভিসাপ্রাপ্তদের একটি বড় অংশ।

ফি চালুর পর থেকে খুব কম নিয়োগদাতাই ট্রাম্প প্রশাসনের নির্ধারিত এই অতিরিক্ত অর্থ পরিশোধ করেছে।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিষয়: আমেরিকাডলারআপিলকর্মীভিসাশিক্ষার্থীযুক্তরাষ্ট্রআদালত
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প