Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মির্জাগঞ্জে আ. লীগ নেতার বাড়িতে ভাঙচুর-আগুনের ঘটনায় আসকের নিন্দা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৯: ১০
মির্জাগঞ্জে আ. লীগ নেতার বাড়িতে ভাঙচুর-আগুনের ঘটনায় আসকের নিন্দা

পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া, লুটপাট ও আগুনের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

Advertisement
Advertisement
Advertisement

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী জড়িত ছিলেন। যদিও অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগ অস্বীকার করেছেন।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৭ জুলাই দিবাগত রাতে কাজী মিজানুর রহমানের বসতবাড়িতে হামলা করা হয়। হামলাকারীরা প্রথমে বাড়িতে লুটপাট করে এরপর বুলডোজার দিয়ে বাড়ির বিভিন্ন অংশ ভেঙে ফেলে এবং পরে আগুন দেওয়া হয় বাড়িটিতে।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার প্রতিকার কেবল আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে। আদালতের আদেশ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কারও বাড়িঘর ভেঙে ফেলা, সম্পদ লুট করা কিংবা আগুন দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং আইনের শাসনের পরিপন্থী। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যাই হোক না কেন, প্রত্যেক নাগরিকের জীবন, সম্পদ ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

Advertisement
Advertisement
Advertisement

আসকের দাবি, একটি নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পরও যদি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের মতো সংঘবদ্ধভাবে এ ধরনের হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তবে তা আইনের শাসন, জননিরাপত্তা এবং রাষ্ট্রের আইন প্রয়োগ ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হলে তা বিচারহীনতার সংস্কৃতিকে আরও উৎসাহিত করবে এবং সমাজে ভয় ও অনিরাপত্তার পরিবেশ সৃষ্টি করবে।

আসক বলছে, বাংলাদেশের সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের সমান সুরক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। একইভাবে, সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১৭ অনুচ্ছেদে প্রত্যেক ব্যক্তির সম্পত্তির অধিকার স্বীকৃত হয়েছে এবং কাউকে খেয়ালখুশি মতো তার সম্পত্তি থেকে বঞ্চিত না করার কথা বলা হয়েছে। এছাড়া, ১২ অনুচ্ছেদে ব্যক্তির গৃহ ও ব্যক্তিগত জীবনে বেআইনি হস্তক্ষেপ থেকে সুরক্ষার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। এসব সাংবিধানিক ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের আলোকে এ ধরনের হামলা রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসক অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধও জানানো হয়েছে।

বিষয়: বিএনপিবাংলাদেশমির্জাগঞ্জবরিশাল বিভাগবরিশালপটুয়াখালীআওয়ামী লীগঅপরাধ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।