Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

নেপালে আকস্মিক বন্যার কারণ কী?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৪: ০৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী?
নেপাল-তিব্বত সীমান্তের কাছে ভয়াবহ আকস্মিক বন্যা। ছবি: রয়টার্স

নেপাল-তিব্বত সীমান্তের কাছে গত বুধবার ভয়াবহ আকস্মিক বন্যার পেছনে একটি হিমবাহের নিচের অংশ ভেঙে পড়ে যাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে তারা বলছেন, প্রায় ১২০০ মিটার নিচের উপত্যকায় হিমবাহের একটি বড় অংশ ভেঙে পড়ে এই বিপর্যয়ের সূচনা হয়ে থাকতে পারে। বলছে বার্তা সংস্থা রয়টার্স।

Advertisement
Advertisement
Advertisement

তবে হিমবাহটি কেন ধসে পড়ল, তা এখনো নিশ্চিত নয়।এই বিপর্যয়ের কয়েক মিনিট আগে ওই অঞ্চলে একটি ভূমিকম্প হয়েছিল। নেপালের বিশেষজ্ঞরা সেটিকেও সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন।

এদিকে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই দেশের কর্তৃপক্ষই এ নিয়ে উদ্বিগ্ন। নেপাল সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১০০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩০০-এর বেশি পর্যটক ও যাত্রী।

Advertisement
Advertisement
Advertisement

স্যাটেলাইট থেকে পাওয়া ধ্বংসের চিত্র

বিপর্যয়ের আগে ও পরের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করেছে রয়টার্স। প্ল্যানেট ল্যাবসের সেই ছবিতে দেখা গেছে, আগে সবুজে ঢাকা পাহাড়ের একটি বড় অংশ এখন বাদামি ধ্বংসাবশেষ ও পলিতে চাপা পড়ে গেছে।

ভারতের সিকিম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভূতত্ত্ব বিশেষজ্ঞ বিক্রম গুপ্ত বলেন, হিমবাহের সামনের দিকের একটি বড় অংশ ধসে পড়েছিল-এটি নিশ্চিত। এর সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ পাথর ও পলি যুক্ত হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশBangladesh foreign ministry

কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ভূবিজ্ঞানী ড্যান শুগারও এই ছবিগুলো বিশ্লেষণ করেছেন। তার মতে, বিপর্যয়ের আগের ২৪ ঘণ্টায় ওই অঞ্চলের বিপুল পরিমাণ তুষার গলে যাওয়ার চিত্র দেখা যাচ্ছে।

তিনি বলেন, আগের দিন উপত্যকার কয়েকটি হিমবাহ বরফে ঢাকা ছিল। কিন্তু পরদিন সেগুলোর বেশিরভাগই খোলা বরফে পরিণত হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য এখনো না পেলেও তার ধারণা, ওই এলাকায় তাপমাত্রা সম্ভবত বেশি ছিল।

শুগার আরও বলেন, বুধবার সকালের প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইটচিত্রে দেখা যাচ্ছে, প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় একটি হিমবাহের নিচের অংশ ভেঙে পড়ে প্রায় ১২০০ মিটার নিচের উপত্যকায় আছড়ে পড়ে।

তবে নির্মাণকাজও এই ঘটনায় কোনো ভূমিকা রেখেছে কি না, শুগার তা খতিয়ে দেখার কথা বলেছেন। জলবায়ু পরিবর্তনের কোনো ভূমিকা ছিল কি না, সেটিও ভবিষ্যতে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় অন্তত হাজারের বেশি মানুষ নিখোঁজ। ছবি: রয়টার্স
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় অন্তত হাজারের বেশি মানুষ নিখোঁজ। ছবি: রয়টার্স

জলবায়ু পরিবর্তনের আশঙ্কা

নেপালের তুষারে ঢাকা পাহাড়গুলো গত ৩০ বছরের কিছু বেশি সময়ে বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রায় এক-তৃতীয়াংশ বরফ হারিয়েছে বলে ৩ বছর আগে জানিয়েছিল জাতিসংঘ।

ওই বছর সংস্থাটি আরও জানিয়েছিল, নেপালের হিমবাহগুলো আগের দশকের তুলনায় গত দশকে ৬৫ শতাংশ বেশি দ্রুত গলেছে। কার্বন নিঃসরণে বিশ্বের অন্যতম বড় দুই দেশ ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপালের হিমবাহগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখে রয়েছে।

তবে এই নির্দিষ্ট বিপর্যয়ের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন সরাসরি কতটা ভূমিকা রেখেছে, তা এখনো নিশ্চিত নয়।

নেপাল ও চীনের তিব্বতে বন্যায় নিখোঁজ বেড়ে অন্তত ১৫০০A drone view shows mud covering properties following a flash flood in Trishuli, Nepal, August 27, 2026–Reuters

‘বরফ-পাথরের ধস’ থেকেই বন্যা?

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা নেপালের পার্বত্য জেলা রাসুয়া। প্রায় ৫০ হাজার মানুষের এই জেলায় বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও রয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল-চীন সীমান্তের একটি প্রবেশপথ থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিধসের কারণে লেন্দে নদীতে ‘হিমবাহ-সম্পৃক্ত বন্যা’ তৈরি হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই এলাকার ভূমিকম্প একটি তুষারধস ঘটিয়ে বন্যার সূত্রপাত করতে পারে। তবে কর্তৃপক্ষের ভূতত্ত্ববিদ প্রকাশ পোখরেল বলেছেন, ভূমিকম্পটিই বিপর্যয়ের কারণ কি না, তা এখনো স্পষ্ট নয়।

প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইটচিত্র পর্যালোচনা করা পোখরেল বলেন, নেপালের অংশে বরফ ও পাথরের ধস থেকেই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

নেপালে আকস্মিক বন্যায় ১৮ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০ A flooded road in Galchhi in the Dhading district, Nepal, August 26, 2026–Reuters

নদীতে কয়েক মিনিটেই বাড়ল পানি

আন্তর্জাতিক সমন্বিত পার্বত্য উন্নয়ন কেন্দ্র জানিয়েছে, হিন্দুকুশ-হিমালয় অঞ্চলে বন্যা, ভূমিধস, তুষারধস ও খরার মতো দুর্যোগের সংখ্যা এবং তীব্রতা বাড়ছে। পানি, ভূমি ও বায়ুতে দ্রুত পরিবর্তন পুরো অঞ্চলের মানুষের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

সংস্থাটি বুধবার জানায়, আকস্মিক বন্যার শক্তিশালী পানির স্রোত পলি ও বড় বড় পাথর সঙ্গে নিয়ে ভোতে কোশি ও ত্রিশূলী নদী ব্যবস্থার মধ্য দিয়ে নেমে আসে।

নদীর আরও নিচের দিকে গালছী এলাকায় মাত্র ৩০ মিনিটের মধ্যে পানির উচ্চতা প্রায় ৯ মিটার বা ৩০ ফুট পর্যন্ত বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

পাহাড়ের ওপর হিমবাহের একটি অংশ ভেঙে পড়া, তার সঙ্গে পাথর ও পলি নেমে আসা এবং মুহূর্তের মধ্যে নদীতে বিপুল পানির স্রোত- সব মিলিয়ে তৈরি হয়েছে এই ভয়াবহ বিপর্যয়। এখন উদ্ধারকাজের পাশাপাশি বিশেষজ্ঞরা খুঁজে দেখছেন, ঠিক কী কারণে হিমবাহের ওই অংশ ভেঙে পড়েছিল এবং ভবিষ্যতে এমন দুর্যোগের ঝুঁকি কীভাবে কমানো যায়।

বিষয়: নিহতনেপালতিব্বতবন্যাবিশেষজ্ঞ মতস্যাটেলাইট
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।