Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ক্রিকেটে ভারতের এই বাজে অবস্থা কেন?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৯: ৪৪
ক্রিকেটে ভারতের এই বাজে অবস্থা কেন?

খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানে হার বড় ঘটনা, সন্দেহ নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটের খারাপ সময়টা নিছকই একটা টেস্ট হারের মধ্যে সীমাবদ্ধ নেই। এটির ব্যপ্তি অনেকটাই। গুয়াহাটি টেস্টের আগে কলকাতাতেও মোটামুটি সহজেই সিরিজের প্রথম টেস্টটা হেরেছে ভারত। গুয়াহাটির শ চারেক ব্যবধানে হারটা ২৫ বছর পর ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ হারটা নিশ্চিত করেছে। হার, বাজে ফর্ম, এসব ছাপিয়েও ভারতীয় ক্রিকেটে এ মুহূর্তে সবচেয়ে বেশি যেটি চোখ রাঙাচ্ছে, সেটি দলের মধ্যে অস্থিরতা। আর এই অস্থিরতার কেন্দ্রে আছেন কোচ গৌতম গম্ভীর।

Advertisement
Advertisement
Advertisement

গৌতম গম্ভীর কোচ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের স্থিতিটা নষ্ট হয়ে গেছে বলে মনে করছেন অনেকেই। যে সৌরভ গাঙ্গুলী গম্ভীরকে কোচ করার ব্যাপারে রীতিমতো ওকালতি করেছিলেন, তিনিও জিভ কামড়ে বলছেন, ‘সত্যিই বড় ভুল হয়ে গেছে।’ গম্ভীর দলে যা শুরু করেছেন, এরপরই সৌরভের বোধদয়। ভারতের সাবেক অধিনায়ক খুব সম্ভবত ভারতীয় দলের বর্তমান অবস্থার সঙ্গে নিজের সময়ের ‘গ্রেগ চ্যাপেল জমানার’ বেজায় মিল খুঁজে পাচ্ছেন।

Advertisement
Advertisement
Advertisement
ভারতীয় ক্রিকেট দলের স্থিতি নষ্ট করছেন গম্ভীর? ছবি: এক্স
ভারতীয় ক্রিকেট দলের স্থিতি নষ্ট করছেন গম্ভীর? ছবি: এক্স

গ্রেগের সঙ্গে লেগেছিল সৌরভের। ২০০৫ সালের কথা। ফলশ্রুতিতে অধিনায়কত্ব হারাতে হয় তাঁকে। গম্ভীর কোচ হওয়ার পর দলে থাকা তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনদের জীবন কঠিন করে দিয়েছিলেন। সে কারণেই তিনজনই বিদায় নিয়েছেন। ভারতীয় পত্র–পত্রিকায় যেসব কানাঘুষো শোনা যাচ্ছে, তাতে বলে দেওয়াই যায়, কোহলি, রোহিত, অশ্বিনদের সঙ্গে গম্ভীরের মিলমিশটা ঠিকঠাক হচ্ছিল না। দলের মধ্যে তারা নাকি যথাযথ সম্মানটা পাচ্ছিলেন না। সে কারণে মানে মানে বিদায় নিয়েছেন।

কিন্তু গম্ভীরের সঙ্গে কী সমস্যা হচ্ছিল তাদের? ভারতের বেশ কিছু শীর্ষ সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, গম্ভীর নাকি দলে ‘তারকা সংস্কৃতির’ অবসান ঘটাতে চেয়েছেন। মানে তিনি এমন একটা দল গড়তে চেয়েছিলেন, তাতে সবাই সমান। সেটি করতে গিয়ে ক্রিকেটারদের স্ত্রী–সন্তানদের দলের সঙ্গে বিদেশ ট্যুর বন্ধ করেছিলেন। বিদেশ সফরে গিয়ে আলাদা গাড়ি এমনকি দলের মধ্যে ক্রিকেটারদের ব্যক্তিগত রান্নার লোক রাখাও বন্ধ করে দিয়েছিলেন। তবে তিনি এসব করে দলকে এক সুতোয় গাঁথতে পারেননি, সেটি পরিস্কার। কোহলি, রোহিতরা বিদায় নেওয়ার পর তাদের কোনো বিকল্পও গম্ভীর তৈরি করতে পারেননি। পুরো বিষয়টির সঙ্গে এ শতকের শুরুর দিকে গ্রেগ চ্যাপেলের কোচ থাকার সময়টির রয়েছে আশ্চর্য মিল। ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্টদের কথা, গ্রেগের সঙ্গে গম্ভীর জমানা মিলে যাওয়ার সবচেয়ে খারাপ দিক যেটি, সেটি হচ্ছে দলটাই নষ্ট হয়ে যাওয়া।

কোহলি–রোহিত–অশ্বিনদের অভাব অনুভব করছে ভারত। ছবি: এক্স
কোহলি–রোহিত–অশ্বিনদের অভাব অনুভব করছে ভারত। ছবি: এক্স

গ্রেগ চ্যাপেলের উলট–পুরানের ধাক্কা সামলাতে ভারতীয় দলের লেগেছিল তিন/চার বছর। সবার শঙ্কা, গম্ভীরের এই সময়ও ভারতীয় দল অমন একটা বাজে সময়ের মধ্যে ঢুকে পড়েছে। সে কারণেই ঘরের মাঠে সর্বশেষ ৭ টেস্টের ৫টিতেই হেরেছে ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছে। নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় হার (রানের ব্যবধানে) দেখতে হচ্ছে সবাইকে।

গম্ভীর দলের মধ্যে পরীক্ষা–নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। কিন্তু পরীক্ষা–নিরীক্ষায় কাজ হচ্ছে বলে মনে করেন না কেউই। দলের ব্যাটিং অর্ডারে স্থিতি নেই, একেক ম্যাচে একেকজন একেক জায়গায় খেলছেন। জোর করে কাউকে কাউকে নির্দিষ্ট কোনো ভূমিকা পালনের জন্য পাঠানো হচ্ছে। দিন শেষে এসবে গম্ভীর সফলতা দেখাতে ব্যর্থ হয়েছেন। মানে তাঁর সব পরীক্ষা–নিরীক্ষা ব্যর্থ চূড়ান্তভাবেই।

বিষয়: ভারতীয় ক্রিকেটটেস্ট ক্রিকেটদক্ষিণ আফ্রিকাভারতীয়ক্রিকেটটেস্ট চ্যাম্পিয়নশিপভারত
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।