Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

বহরে তিনটি বোয়িং ৭৮৭-৯ যুক্ত করতে চায় বিমান, শর্ত কী কী?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৩: ১৮
বহরে তিনটি বোয়িং ৭৮৭-৯ যুক্ত করতে চায় বিমান, শর্ত কী কী?
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: রয়টার্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণে ছয় বছরের জন্য তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ড্রাই লিজ নিতে আন্তর্জাতিক প্রস্তাব আহ্বান করেছে। ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে উড়োজাহাজগুলো বহরে যুক্ত করার লক্ষ্য নিয়েছে জাতীয় পতাকাবাহী এয়ারলাইনটি।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরাত দিয়ে জানিয়েছে, প্রথম দফায় প্রস্তাব আহ্বানে সাড়া কম পাওয়ায় নতুন করে প্রস্তাব আহ্বান করা হয়েছে।

বিমানের করপোরেট প্ল্যানিং বিভাগের তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট নতুন করে রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) জারি করা হয়। প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ২৫ আগস্ট সকাল ১০টা।

বিমান বাংলাদেশ গত ১৫ জুলাই আগের দরপত্র আহ্বান করেছিল। এতে প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ছিল ৯ আগস্ট।

Advertisement
Advertisement
Advertisement

বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, চারটি বোয়িং ৭৩৭ এবং পাঁচটি ড্যাশ ৮-৪০০।

২০০৮ সালের এপ্রিল ও মে মাসে বোয়িংয়ের সঙ্গে চারটি ৭৭৭-৩০০ইআর, চারটি ৭৮৭-৮ এবং দুটি ৭৩৭-৮০০ উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। এর মাধ্যমে নতুন প্রজন্মের উড়োজাহাজ দিয়ে বহর আধুনিকায়ন শুরু করে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি।

চারটি ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের মার্চের মধ্যে বিমানের বহরে যুক্ত হয়। আর ৭৩৭-৮০০ উড়োজাহাজগুলো ২০১৫ ও ২০১৯ সালে বহরে যুক্ত করা হয়। চারটি বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজ ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে বহরে যুক্ত হয়।

বাংলাদেশ ও কানাডার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) চুক্তির আওতায় বিমান আরও তিনটি ড্যাশ ৮ উড়োজাহাজ সংগ্রহ করে। উড়োজাহাজ তিনটি যথাক্রমে ২০২০ সালের ডিসেম্বর, ২০২১ সালের ফেব্রুয়ারি ও ২০২১ সালের মার্চে বিমানের বহরে যুক্ত হয়।

নতুন আরএফপিতে ৭২ মাসের জন্য তিনটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ লিজ নিতে চেয়েছে বিমান। দ্রুত বহরে যুক্ত করা এবং ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে উড়োজাহাজ সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরবরাহ করা সম্ভব এমন উড়োজাহাজও কারিগরি মূল্যায়নের সময় বিবেচনা করা হবে।

ঢাকায় পৌঁছেছে রোমে আটকে থাকা বিমানের সেই উড়োজাহাজbiman bangladesh

ড্রাই লিজের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠান উড়োজাহাজ সরবরাহ করে। আর উড়োজাহাজ পরিচালনা, পাইলট, কেবিন ক্রু, রক্ষণাবেক্ষণ ও বিমা সংক্রান্ত দায়িত্ব নেয় এয়ারলাইনটি।

বিমান জানিয়েছে, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত উড়োজাহাজগুলোর বয়স ১৫ বছরের বেশি হওয়া যাবে না। উড়োজাহাজগুলোতে জিইএনএক্স-১বি৭৪/৭৫ ইঞ্জিন থাকতে হবে এবং সর্বোচ্চ উড্ডয়ন ওজন হতে হবে ২ লাখ ৫৪ হাজার কেজি।

একই লিজদাতার কাছ থেকে সরবরাহ করা ‘সিস্টার-শিপ’ উড়োজাহাজকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিটি উড়োজাহাজে দুই শ্রেণির কনফিগারেশনে ৩০০টির বেশি আসন থাকতে হবে। এর মধ্যে বিজনেস ক্লাসে ১৮০ ডিগ্রি সম্পূর্ণ সমতল হওয়ার সুবিধাযুক্ত আসন এবং ইকোনমি ক্লাসে কমপক্ষে ৩১ ইঞ্চি সিট পিচ থাকতে হবে। সব আসনই নতুন হতে হবে বলে জানিয়েছে বিমান।

উড়োজাহাজগুলোকে সম্পূর্ণ সচল অবস্থায় সরবরাহ করতে হবে। পাশাপাশি বৈধ এয়ারওয়ার্থিনেস ও রেজিস্ট্রেশন সনদ থাকতে হবে এবং নতুন করে সি-চেক সম্পন্ন করার পরপরই সরবরাহ করতে হবে।

বিমান আরও জানিয়েছে, লিজের প্রথম ২৪ মাসের মধ্যে হেভি মেইনটেন্যান্স চেক ও ল্যান্ডিং গিয়ার ওভারহলসহ বড় ধরনের নির্ধারিত রক্ষণাবেক্ষণের সময়সীমা পড়া যাবে না।

লিজদাতার খরচে উড়োজাহাজগুলোতে বিমানের নির্ধারিত রঙ ও নকশা করতে হবে। উড়োজাহাজগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিত্তি করে পরিচালনা করতে হবে।

আরএফপিতে ইঞ্জিন হেলথ মনিটরিং, এয়ারক্রাফট হেলথ মনিটরিং, ফ্লাইট ডাটা মনিটরিং, উন্নত ফ্লাইট রেকর্ডার, টিসিএএস ভার্সন ৭.১, এসিএআরএস, টেরেইন অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়ার্নিং সিস্টেম, স্যাটেলাইট যোগাযোগ এবং জিপিএস/জিএনএসএস নেভিগেশনসহ উন্নত অ্যাভিওনিকস ও নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা বলা হয়েছে।

৩০ বছর ধরে ঝুলছে রামপালে বিমানবন্দর নির্মাণের কাজ, এবার কি হবে?rampal-airport

উড়োজাহাজগুলোকে প্রযোজ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) এবং বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিধিবিধান মেনে চলতে হবে।

বিমান আশা করছে, প্রতিটি উড়োজাহাজ বছরে প্রায় ৪ হাজার ঘণ্টা উড়বে।

আর্থিক প্রস্তাবে মাসিক লিজ ভাড়া, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ রিজার্ভ এবং নিরাপত্তা জামানতের পরিমাণ আলাদাভাবে উল্লেখ করতে হবে।

মূল্যায়নে কারিগরি মানদণ্ডে ২৫ শতাংশ এবং আর্থিক সক্ষমতায় ৭৫ শতাংশ গুরুত্ব দেওয়া হবে। ৭২ মাসের লিজ মেয়াদে নগদ অর্থপ্রবাহের নেট প্রেজেন্ট ভ্যালুর (এনপিভি) ভিত্তিতে আর্থিক সক্ষমতা মূল্যায়ন করা হবে।

কারিগরি দিক থেকে যোগ্য দরদাতাদের পরবর্তী সময়ে ঢাকায় বিমানের সঙ্গে আলোচনা করতে হবে। কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো একটি বা সব প্রস্তাব গ্রহণ কিংবা বাতিল করতে পারবে বিমান।

বিষয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সঢাকাবোয়িংশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।