Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

‘প্রেশার কুকার বোমা’ কী?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২০: ২৫
‘প্রেশার কুকার বোমা’ কী?
প্রেশার কুকার বোমা। ফাইল ছবি

সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ, সাভার ও আশুলিয়া থেকে একাধিক প্রেশার কুকার বোমা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদমাধ্যমগুলো বলছে, ঢাকার আশপাশ থেকে দুটি প্রেশার কুকার সদৃশ শক্তিশালী বোমা এবং অন্তত ১৪টি পাইপ বোমা উদ্ধার করা হয়েছে। এসব বোমা কোথায় তৈরি হয়েছে, কারা তৈরি করেছে, কেন তৈরি করা হয়েছে- তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রশ্ন হলো- প্রেশার কুকার বোমা আসলে কী? আর এটি কতটা ভয়ংকর?

প্রেশার কুকার বোমা মূলত এক ধরনের ‘ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ বা আইইডি। সাধারণ রান্নার পাত্রকে ব্যবহার করে তৈরি করা বিস্ফোরক ডিভাইসকেই প্রেশার কুকার বোমা বলা যায়।

প্রেশার কুকার নিজে কোনো বোমা নয়। এর ভেতরে বিস্ফোরক উপাদান স্থাপন করা হয়। বোমা বিস্ফোরণের ফলে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর গ্যাস ও তাপ তৈরি হয়। শক্ত কনটেইনার সেই শক্তিকে আটকে রাখে- প্রেশার কুকারের ধাতব আবরণ সহজে ভাঙে না বলে ভেতরে অত্যন্ত দ্রুত চাপ তৈরি হয়। চাপ যখন কনটেইনারের সহনক্ষমতা ছাড়িয়ে যায়- তখনই কুকারের ধাতব আবরণ ভেঙে যায়। আবরণ ভেঙে গিয়ে ধাতব টুকরো ছিটকে পড়ে এবং আশপাশের মানুষ নিহত ও গুরুতর আহত হতে পারে। বিস্ফোরণের সময় কনটেইনারের ভাঙা ধাতব অংশ স্প্লিন্টারের মতো কাজ করে। এর আরেকটি বৈশিষ্ট্য হলো, সাধারণ রান্নার পাত্র হওয়ায় কেউ এটি দেখে সন্দেহ করে না।

প্রেশার কুকার বোমার সবচেয়ে আলোচিত ঘটনার একটি হলো ২০১৩ সালের বোস্টন ম্যারাথন হামলা।

এফবিআইর তথ্য অনুযায়ী, ম্যারাথনের ফিনিশিং লাইনের কাছে দুটি প্রেশার কুকার বোমা বিস্ফোরিত হয়েছিল। সেই হামলায় তিনজন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন। এই ঘটনার পরই প্রেশার কুকার বোমা আন্তর্জাতিকভাবে আইইডির একটি পরিচিত ধরন হিসেবে আলোচনায় চলে আসে।

বাংলাদেশে পাওয়া প্রেশার কুকার বোমাগুলোর সঙ্গে কারা জড়িত, কোথায় তৈরি হয়েছে, কতগুলো তৈরি হয়েছিল এবং কোনো হামলার পরিকল্পনা ছিল কি না- এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। সন্দেহজনক কোনো বস্তু দেখলে- দূরে থাকুন, স্পর্শ করবেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিন।

বিষয়: বোমা হামলাবোমা  
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।