
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় সচেতনতামূলক র্যালি ও ফিল্ড ক্যাম্পেইনের আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের চলমান ডিজিটাল পেমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন।
ডিজিটাল লেনদেনের সহজ ব্যবহারিক সুবিধা তুলে ধরতে মতিউল হাসান মতিঝিলের একটি স্থানীয় মিষ্টির দোকানে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিক অর্থ পরিশোধ করেন।
র্যালি শেষে ব্যাংকের কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বাংলা কিউআরের সুবিধা ও ব্যবহার নিয়ে মতবিনিময় করেন। স্থানীয় ব্যবসায়ীদের মতে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পরিচালিত এ ধরনের প্রচারাভিযান প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মার্কেন্টাইল ব্যাংক জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় তাদের সব শাখা ও আউটলেটে একযোগে এই ডিজিটাল পেমেন্ট সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল