Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২০: ১৫
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক

আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই) কলিং সেবা চালু করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলালিংকের এ সেবার মাধ্যমে সারাদেশের গ্রাহকেরা মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই ব্যবহার করে উন্নতমানের ভয়েস কল করতে পারবেন। 

Advertisement
Advertisement
Advertisement

দেশব্যাপী এ সেবা চালু হওয়ার ফলে গ্রাহকেরা তাদের বাসা বা অফিসের ওয়াই-ফাই ব্যবহার করে এইচডি ভয়েস কোয়ালিটি এবং নিরবচ্ছিন্ন কলিং উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে, বিশেষভাবে উপকৃত হবেন নেটওয়ার্কের কভারেজ দুর্বল,উঁচু ভবন, ঘনবসতিপূর্ণ স্থাপনা ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা।

দেশের প্রথমবারের মত এ প্রযুক্তি চালু করা প্রথম মোবাইল অপারেটর হিসেবে বাংলালিংক গত সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে ভিও ওয়াই-ফাই সেবা উন্মোচন করে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নির্দিষ্ট এলাকায় পরিচালিত পরীক্ষামূলক এ কার্যক্রমের মাধ্যমে বাস্তব ব্যবহারের অভিজ্ঞতা ও গ্রাহকদের মতামতের ভিত্তিতে সেবার অভিজ্ঞতা মূল্যায়ন করে সেবার মান উন্নত করা হয়।

মোবাইল সিগন্যাল দুর্বল হলে ভিও ওয়াই-ফাই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যমান ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কল রুট করবে। বাকি সকল ক্ষেত্রে এ সেবা মোবাইল নেটওয়ার্কের করা প্রচলিত ভয়েস কলের মতই কাজ করবে। এ সেবা ব্যবহারের জন্য গ্রাহকদের আলাদা কোন অ্যাপ ডাউনলোড করতে হবে না কিংবা আলাদা অথেনটিকেশন প্রয়োজন হবে না। ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্কের মধ্যে নির্বিঘ্নে কোন ঝামেলা ছাড়াই এ কল সুইচিং সম্পন্ন হবে।

Advertisement
Advertisement
Advertisement

মানসম্পন্ন কলিং সেবা নিশ্চিতে উদ্ভাবনী এ প্রযুক্তির উন্মোচন নিয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “স্থান ও অবকাঠামো নির্বিশেষে কানেক্টিভিটির ক্ষেত্রে বিদ্যমান সকল গ্যাপ দূর করে স্পষ্ট ও উচ্চমান সম্পন্ন কলিং সেবা নিশ্চিত করবে ভিও ওয়াই-ফাই প্রযুক্তি। প্রত্যন্ত অঞ্চল কিংবা রাজধানী ঢাকা, যেকোন এলাকার বাসা বা অফিস সকল ক্ষেত্রেই গ্রাহকেরা কল করার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করবেন। ভিও ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে ওয়াই-ফাই ভয়েস চ্যানেল হিসেবে ব্যবহার করা হবে। গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইল উন্নত করতে ভূমিকা রাখবে এ সেবা এবং যেকোন সময়, যেকোন স্থান থেকেই কল করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা উপভোগ করবেন তারা।”

মোবাইল অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা এবং আইএসপি ও প্রযুক্তি অংশীদারদের সফল অংশীদারিত্বের ভিত্তিতেই দেশব্যাপী এ প্রযুক্তি চালু করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি, সম্মিলিত উদ্ভাবন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকে আরও সহজলভ্য করতে ও গ্রাহক অভিজ্ঞতার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে বলেও জানান তিনি।

বর্তমানে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু হ্যান্ডসেট মডেলে এবং নির্বাচিত আইএসপি অংশীদারদের মাধ্যমে ওয়াই-ফাই কলিং সেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এ সেবার সম্প্রসারণে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ও আইএসপি অংশীদারদের সাথে সক্রিয়ভাবে কাজ করছে বাংলালিংক। নতুন উন্মোচিত এ সেবা বাংলালিংকের এলটিই নেটওয়ার্কের পরিপূরক হিসেবে  ইনডোর ও প্রত্যন্ত এলাকার সংযোগ আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

বিষয়: বাংলালিংকবিজ্ঞপ্তি
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।