Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

১০ বছরে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে বাংলাদেশ: ড. ফরাসউদ্দিন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৯: ০৫
১০ বছরে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে বাংলাদেশ: ড. ফরাসউদ্দিন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউইউ) অনুষ্ঠিত হয়েছে ৮ম নাহরীন খান মেমোরিয়াল লেকচার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন দেশের টেকসই অগ্রগতির লক্ষ্যে প্রস্তাবনা তুলে ধরেন।

ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পরিবর্তে সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক আসন বণ্টন ব্যবস্থা প্রবর্তন করা যেতে পারে। এছাড়া সংবিধান সংশোধন, অনাস্থা প্রস্তাব এবং অর্থ বিল ছাড়া অন্যান্য সমস্ত আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার পক্ষে মত দেন তিনি। একই সঙ্গে সংসদ সদস্যদের স্থানীয় প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত না হওয়ারও পরামর্শ দেন।

দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদের সাংবিধানিক মর্যাদা দেওয়ার সুপারিশ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

Advertisement
Advertisement
Advertisement

ঢাকা ও এর পার্শ্ববর্তী উপশহরগুলোর পরিকল্পিত উন্নয়নের জন্য দিল্লির আদলে একটি ‘মেট্রোপলিটন কর্তৃপক্ষ’ গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে ড. ফরাসউদ্দিন বলেন, একটি স্বয়ংক্রিয় কর রাজস্ব আদায় ব্যবস্থা চালু, নিরপেক্ষ প্রশাসন এবং সৎ ও যোগ্যদের পুরস্কৃত ও অন্যায়কারীদের শাস্তির নীতি কঠোরভাবে বজায় রাখলে বাংলাদেশ একটি শক্তিশালী শাসনব্যবস্থা গড়ে তুলতে পারবে। আর এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে পারে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের কন্যা নাহরীন খানের স্মরণে প্রতি বছর এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফখরুল আলম, চরচা সম্পাদক সোহরাব হাসান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ইশফাক ইলাহী চৌধুরী।

বিষয়: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিবিজ্ঞপ্তি
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।