
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
সোশ্যাল ইসলামী ব্যাংকের ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের ২৩টি শাখার অংশগ্রহণে এক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়েছে।
সভায় “ক্লাসিফায়েড ইনভেস্টমেন্ট” আদায়ের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এসএমই, কৃষি ও রিটেইল খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রপ্তানি ও অন্যান্য নন-ফান্ডেড ব্যবসার প্রসার এবং রেমিট্যান্স প্রবাহ ও আমানত সংগ্রহ বাড়ানোর জন্য অংশগ্রহণকারীদের নির্দেশনা দেওয়া হয়। “ক্লাসিফায়েড ইনভেস্টমেন্ট” দ্রুত আদায় ও ব্যাংকের সর্বোচ্চ সহযোগিতা ও প্রতিশ্রুতি নিশ্চিত করে চলমান আইনি মামলাগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য শাখাগুলোকে প্রয়োজনীয় সমস্ত আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বাশার, সহযোগী প্রশাসক আসাদুল মুস্তফা, মোহাম্মদ বজলুল করিম ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল