Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

ঢাকা কমিউনিটি হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিয়েছে এনসিসি ব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪২
ঢাকা কমিউনিটি হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিয়েছে এনসিসি ব্যাংক
চেক হ্যান্ডওভার সেরিমনিতে উপস্থিত এনসিসি ব্যাংক ও ডিসিএইচের উর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: এনসিসি ব্যাংক

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ঢাকা কমিউনিটি হাসপাতালকে (ডিসিএইচ) একটি অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন কেনার জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছে এনসিসি ব্যাংক। এই উদ্যোগের ফলে ট্রমা, স্ট্রোক, জরুরি চিকিৎসা ও ক্যানসার রোগীদের দ্রুত রোগ নির্ণয় সহজ হবে এবং সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা সম্প্রসারিত হবে।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন্নওয়াজ সলিম ডিসিএইচ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমানের হাতে ১ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম এবং ডিসিএইচ ট্রাস্টের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মো. ওমর শরীফ ইবনে হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫০০ শয্যার অলাভজনক হাসপাতালটি দীর্ঘদিন ধরে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। তবে নিজস্ব হাই-রেজোলিউশন সিটি স্ক্যান সুবিধা না থাকায় রোগীদের চিকিৎসায় কিছু সীমাবদ্ধতা ছিল, যা এই অনুদানের মাধ্যমে দূর হবে।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, “সবার জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের একটি আবশ্যক অংশ। ঢাকা কমিউনিটি হাসপাতালে এই উচ্চক্ষমতাসম্পন্ন সিটি স্ক্যান মেশিন স্থাপনের ফলে রোগীরা দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা সুবিধা পাবেন, যা রোগী এবং তাদের পরিবারের ওপর আর্থিক চাপ অনেকটাই কমিয়ে আনবে।”

ডিসিএইচ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমান এনসিসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ২০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত এই হাসপাতালটি সবসময় দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত। এই আর্থিক সহায়তা ডায়াগনস্টিক সেবার বড় একটি ঘাটতি পূরণ করবে।

বিষয়: ব্যাংকহাসপাতালঅনুদানবিজ্ঞপ্তি
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল