Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

এফএমইউ খাতে ৫৬ হাজার কোটি টাকা অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০: ৫৭
এফএমইউ খাতে ৫৬ হাজার কোটি টাকা অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং টিমের সঙ্গে ব্যাংকের অন্যান্য ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: ব্র্যাক ব্যাংক

এসএমই ব্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এসএমই ফান্ডস আন্ডার ম্যানেজমেন্ট (এফএমইউ) ৫৬ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।

Advertisement
Advertisement
Advertisement

এই লক্ষণীয় অর্জন নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমই ফান্ডস আন্ডার ম্যানেজমেন্ট মূলত এসএমই ডিভিশনের মোট গ্রাহক আমানত এবং বিতরণকৃত ঋণের সমষ্টি। ৫৬ হাজার কোটি টাকার এই মাইলফলকের মধ্যে রয়েছে ২১ হাজার কোটি টাকার গ্রাহক আমানত এবং ৩৫ হাজার কোটি টাকার এসএমই ঋণ। এটি ব্যাংকটির রিলেশনশিপ-বেজড ব্যাংকিং মডেলের ওপর উদ্যোক্তাদের অবিচল আস্থার প্রতিফলন।

২৫ বছরের সাফল্যের পথচলায় এসএমই ব্যাংকিংয়ের পথিকৃৎ হিসেবে ব্র্যাক ব্যাংক এমন মাইলফলক অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ব্যাংকটি ২০ লাখেরও বেশি কুটির, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাকে ২ লাখ কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে। এর মধ্যে প্রায় ৮৫ শতাংশ ঋণই প্রদান করা হয়েছে কোনো জামানত ছাড়াই।

Advertisement
Advertisement
Advertisement

দেশজুড়ে ৪৪৬টি এসএমই ইউনিট অফিসের বিস্তৃত নেটওয়ার্ক, ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং এবং ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’-এর মাধ্যমে ব্যাংকটি যেমন অর্থায়ন সহজ করেছে, তেমনি আমানত সংগ্রহ প্রক্রিয়াকেও করেছে গতিশীল ও গ্রাহকবান্ধব।

এই গৌরবময় অর্জন উদ্‌যাপনে এসএমই ব্যাংকিং টিমের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্যসহ এসএমই ব্যাংকিং ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংকই বাংলাদেশের একমাত্র ব্যাংক, যার পোর্টফোলিও সম্পূর্ণ বৈচিত্র্যময়। ব্যাংকের তিনটি বিজনেস সেগমেন্ট, যথা— এসএমই, কর্পোরেট এবং রিটেইল ব্যাংকিং প্রতিটিই এখন পৃথকভাবে ৫০ হাজার কোটি টাকারও বেশি পোর্টফোলিও পরিচালনা করছে।”

এই মাইলফলক এসএমই ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে। সেই সাথে উদ্যোক্তা তৈরি, আর্থিক অন্তর্ভুক্তি এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির নিরবচ্ছিন্ন সহায়তা ও ভূমিকাকে জোরদার করেছে।

বিষয়: ব্র্যাক ব্যাংকবিজ্ঞপ্তি
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।